Header Premium (728×90)

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে একমত ব্রিকস নেতারা

বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ সুরক্ষিত রাখতে এবং আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিকস জোটের সদস্য দেশগুলো। সম্প্রতি সরবরাহ সংকটের আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সাময়িকভাবে ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়িয়ে যায়। এমন পরিস্থিতিতে তেলের সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে একমত হয়েছেন জোটটির নেতারা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলনে এই ঐকমত্য তৈরি হয়।

সম্মেলন শেষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সুধাকর দালেলা জানান, বিশ্বনেতাদের এই গুরুত্বপূর্ণ বৈঠকে পশ্চিম এশিয়ার জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, "ব্রিকসের ভেতরে জ্বালানি নিয়ে আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্র্যাক রয়েছে এবং বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে।"

সুধাকর দালেলা আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক আইন মেনে বৈশ্বিক বাণিজ্য, সরবরাহ শৃঙ্খল এবং জ্বালানি সরবরাহের মসৃণ প্রবাহ বজায় রাখতে সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। উল্লেখ্য, শনিবার (১২ সেপ্টেম্বর) সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন,চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে একান্তে এক বৈঠকে অংশ নেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড

রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১৫ আসামিকে তিন…

2 minutes ago

ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি

পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের পাঁচ মাস অতিক্রান্ত। প্রশাসনিক নীতি নির্ধারণ, শিল্প ও জমি নীতি নিয়ে…

32 minutes ago

মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল ও…

33 minutes ago

পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ীর পাংশায় কাতারপ্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুন হত্যা মামলায় মিলন শেখ নামে এক যুবককে…

34 minutes ago

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম…

44 minutes ago

হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭০ জন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন…

57 minutes ago

This website uses cookies.