ইয়েমেনের পশ্চিম উপকূলজুড়ে হুতি বিদ্রোহীদের দ্রুত ও নাটকীয় অগ্রগতি আঞ্চলিক ভূ-রাজনীতিতে বড় ধরনের উত্তেজনার সৃষ্টি করেছে। বৃহস্পতিবার বিদ্রোহী গোষ্ঠীটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ লোহিত সাগরের বন্দর নগরী মোখা দখল করে নেয়। এতদিন এই বন্দরটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের অনুগত বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। বিবিসিতে কর্মরত জ্যেষ্ঠ আন্তর্জাতিক সংবাদদাতা নাওয়াল আল-মাগাফি জানিয়েছেন, হুতিদের প্রবেশের পরপরই সরকারি বাহিনী দ্রুত এলাকা ত্যাগ করে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে শহর ছাড়তে শুরু করেছেন এবং হুতিরা ঠিক কত দূর পর্যন্ত অগ্রসর হতে চায়, তা নিয়ে সেখানে চরম অনিশ্চয়তা বিরাজ করছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক এই সংঘাতের ফলে এ পর্যন্ত ৪৬ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
মোখা বন্দর দখলের পাশাপাশি হুতি বাহিনী পেরিম দ্বীপও দখলে নিয়েছে বলে শুক্রবার ইয়েমেনের সরকারি কর্মকর্তারা মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন। মাইয়ুন নামে পরিচিত এই ছোট দ্বীপটি লোহিত সাগর ও এডেন উপসাগরের প্রবেশপথ বাব আল-মানদেব প্রণালির ঠিক ভেতরে অবস্থিত। এই ঘটনার জবাবে সৌদি আরব মোখা বিমানবন্দরে হামলা চালিয়েছে। পেরিম দ্বীপটি হুতিদের নিয়ন্ত্রণে যাওয়ায় লোহিত সাগরের নৌপথের কৌশলগত পরিস্থিতি আমূল বদলে গেছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মানদেব দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল করে। বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ইরানের সঙ্গে উত্তেজনার কারণে ব্যাহত হওয়ায় জ্বালানি তেল রপ্তানির জন্য সৌদি আরব লোহিত সাগরের এই রুটের ওপর আগের চেয়ে অনেক বেশি নির্ভরশীল। হুতিরা দাবি করেছে, তাদের অবরোধ কেবল সৌদি জাহাজের বিরুদ্ধেই কার্যকর এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ রয়েছে। তবে বিশ্লেষকদের মতে, বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের এই শক্ত অবস্থান তাদের জন্য এমন এক সুবিধাজনক পরিস্থিতি তৈরি করেছে, যেখান থেকে তারা চাইলে যেকোনো সময় আন্তর্জাতিক বাণিজ্যের ওপর বড় ধরনের হুমকি সৃষ্টি করতে পারে। রিয়াদের জন্য এটি এখন গভীর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ ২০২২ সাল থেকে যে সংঘাতটি প্রায় স্থবির হয়ে পড়েছিল, তা হঠাৎ করেই বিশ্বের কৌশলগতভাবে অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে ছড়িয়ে পড়েছে।
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…
রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…
This website uses cookies.