Header Premium (728×90)

হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ ডাকার ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, হরমুজ প্রণালিকে এখন থেকে যুক্তরাষ্ট্র ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকবে। ডালাসে রিপাবলিকান পার্টির একটি সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র বিজয়ী হতে যাচ্ছে এবং জয়ের পরপরই তেলের দাম কমতে শুরু করবে।

সম্মেলনে ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, “আমি ঘোষণা দিচ্ছি—আমরা একে ‘ট্রাম্প প্রণালি’ বলব। আমার মনে হয়, হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বলা উচিত এবং এর বিনিময়ে আমারও কিছু পাওয়া উচিত।” তিনি আরও যোগ করেন যে, ইরানের নেতৃত্ব এই নামকরণে অত্যন্ত আনন্দিত হবে বলে তিনি নিশ্চিত।

ইরানের বর্তমান অবস্থা নিয়ে ট্রাম্প দাবি করেন, দেশটি ভেঙে পড়ছে। তিনি অভিযোগ করেন, গত ৫১ বছর ধরে ইরান মধ্যপ্রাচ্যে দাদাগিরি করে আসলেও এখন তারা সেই অবস্থানে নেই। একই সঙ্গে তিনি ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয়ে ট্রাম্প স্পষ্টভাবে বলেন, “আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দিতে পারি না। বিষয়টি খুবই সোজা।”

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ২৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৩৪

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

ডেঙ্গু প্রতিরোধে পাড়ায় মাইকিং ও খুতবায় প্রচারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার খুতবায় সচেতনতামূলক বক্তব্য প্রচারের নির্দেশ…

16 minutes ago

ড. ইউনূসকে হেনস্তায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে…

19 minutes ago

সৌদির ফ্লাইট বিপর্যয়: ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বেবিচকের সাত জরুরি নির্দেশনা

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার জেরে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত ৯ হাজার ৬৭৪ জন…

38 minutes ago

বর্তমান সরকারের মেয়াদেই সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের পরিকল্পনা

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানিয়েছেন, বর্তমান সরকারের মেয়াদকালেই সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের লক্ষ্য নিয়ে কাজ…

46 minutes ago

বঙ্গোপসাগরে স্যাটেলাইট নজরদারি চায় বিএসসিএল, ব্যয় ৬০০ কোটি

বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযানের অবস্থান শনাক্ত, চলাচল পর্যবেক্ষণ এবং অবৈধ কর্মকাণ্ডের তথ্য সংগ্রহে ৬০০ কোটি…

48 minutes ago

রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ আটজনের ১৪ বছরের কারাদণ্ড

প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরীসহ আটজনকে ১৪ বছরের কারাদণ্ড…

54 minutes ago

This website uses cookies.