Header Premium (728×90)

৯/১১ জাদুঘরে কেবলই শোকের আবহ, আড়ালে প্রকৃত ইতিহাস

নিউইয়র্কের ৯/১১ মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়ামে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার প্রায় সব গুরুত্বপূর্ণ নিদর্শন সংরক্ষণ করা হয়েছে। মাটির প্রায় ৭০ ফুট নিচে রাখা হয়েছে পুড়ে যাওয়া ফায়ার ট্রাক, বিকৃত ইস্পাতের বিম, দমকলকর্মীদের হেলমেট, নিহতদের ঘড়ি এবং ছিনতাই হওয়া বিমানের যাত্রীদের শেষ বার্তা। দর্শনার্থীরা বিভিন্ন কোণ থেকে টুইন টাওয়ারে বিমান আঘাত হানার দৃশ্য এবং হামলার শিকার ব্যক্তিদের শেষ কথাও শুনতে পারেন।

হামলার ২৫তম বার্ষিকীর আগে জাদুঘরটি ঘুরে দেখেছেন মিডল আইয়ের সাংবাদিক আজাদ ইসা। জাদুঘরটি ঘুরে দেখার পর তার প্রশ্ন, ৯/১১-এর ইতিহাস কতটা সম্পূর্ণভাবে এখানে তুলে ধরা হয়েছে? প্রায় তিন ঘণ্টা জাদুঘরে কাটিয়েও তিনি কাঙ্ক্ষিত কোনো নতুন বা বিস্ময়কর তথ্য পাননি। বরং বারবার একই ভয়াবহ দৃশ্য দেখানোর মাধ্যমে দর্শনার্থীদের সেই দিনের আতঙ্কের মধ্যে ফিরিয়ে নেওয়া হয়।

২০১৪ সালে চালু হওয়া জাদুঘরটির প্রদর্শনী এলাকা প্রায় এক লাখ ১০ হাজার বর্গফুট। এখানে ৮৩ হাজারের বেশি নিদর্শন রয়েছে। আল-কায়েদা, ওসামা বিন লাদেন, ১৯৯৩ সালের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলা এবং ২০০১ সালের হামলার গুরুত্বপূর্ণ নিদর্শন রাখা হয়েছে। তবে লেখকের মতে, হামলার পেছনের আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলনামূলকভাবে কম গুরুত্ব পেয়েছে।

বিশেষ করে আফগানিস্তানে সোভিয়েতবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং পরবর্তী সময়ে আল-কায়েদার উত্থানের সঙ্গে সেই যুদ্ধের সম্পর্ক খুব সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হয়েছে। লেখকের অভিযোগ, এতে ৯/১১-এর ঘটনাকে প্রধানত ধর্মীয় উগ্রবাদের ফল হিসেবে দেখানো হয়েছে এবং বৃহত্তর ভূরাজনৈতিক প্রেক্ষাপট আড়ালে থেকে গেছে। ইতিহাস ও বর্তমান সময় সম্পর্কে অত্যন্ত অসম্পূর্ণ এবং প্রশ্নবিদ্ধ একটি ধারণা নিয়েই এখান থেকে ফিরতে হবে দর্শণার্থীদের।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

মঙ্গলে ৫০০০ দিন পার করে নতুন উপত্যকায় নাসার কিউরিওসিটি

মঙ্গলে অবতরণের ১৪ বছর পূর্তি ও ৫০০০ সল অতিক্রমের পর কিউরিওসিটি রোভার এখন ভালে গ্রান্দে…

8 minutes ago

লালমনিরহাট কারাগারে ধারণক্ষমতার তিন গুণ বন্দি, তীব্র স্বাস্থ্যঝুঁকি

লালমনিরহাট জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে তিন গুণেরও বেশি বন্দি অবস্থান করছেন। ১৯০ জনের ধারণক্ষমতার এই…

17 minutes ago

ইরানের বিমান চলাচলের ওপর সর্বাত্মক মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের বেসামরিক বিমান পরিবহন খাতের ওপর বুধবার থেকে কার্যকর হয়েছে সর্বাত্মক মার্কিন নিষেধাজ্ঞা। এর ফলে…

19 minutes ago

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী ও হিন্দু পরিবারের মেয়েদের অধিকার

সম্প্রতি পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনীটি হিন্দু পরিবারের মেয়েদের সম্পত্তি প্রাপ্তি এবং মা-বাবার শেষ…

22 minutes ago

জাতিসংঘে ইরান-যুক্তরাষ্ট্রের ৩ ঘণ্টার বৈঠক, নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কূটনীতিকরা তিন ঘণ্টার বিরল এক বৈঠকে…

25 minutes ago

ডিএসইর ১ কোটি ৪০ লাখ টাকার জরিমানা মওকুফ চায় প্রাইম ফাইন্যান্স

ডিএসইর ১ কোটি ৪০ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা মওকুফের জন্য বিএসইসির দ্বারস্থ হয়েছে আর্থিক…

26 minutes ago

This website uses cookies.