Header Premium (728×90)

দিল্লিবিরোধী কর্মকাণ্ডে কলম্বোর মাটি ব্যবহার হবে না: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে দিল্লি সরকারকে আশ্বস্ত করেছেন যে, ভারতের বিরুদ্ধে কোনো ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের জন্য শ্রীলঙ্কার ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। বুধবার (৯ সেপ্টেম্বর) ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কলম্বোতে এক বৈঠকে তিনি এই নিশ্চয়তা দেন।

প্রতিরক্ষা সহযোগিতা ও সামুদ্রিক অংশীদারত্ব আরও জোরদার করার লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার কলম্বো পৌঁছান রাজনাথ সিং। বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে একটি চুক্তির আওতায় শ্রীলঙ্কার বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষা কামান আধুনিকায়ন করা হবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, শ্রীলঙ্কার ব্যবহৃত এল৭০ কামান আধুনিকায়ন এবং দুই দেশের ন্যাশনাল ক্যাডেট কর্পস (এনসিসি) ও ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) মধ্যে সহযোগিতা নিয়ে দুটি সমঝোতা স্মারক সই হয়েছে।

দুই নেতা ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে শ্রীলঙ্কায় ভারতীয় সামরিক বাহিনীর নির্মাণ করা তিনটি বেইলি সেতুর উদ্বোধন করেন। বৈঠকে প্রেসিডেন্ট দিসানায়েকে সাইক্লোন ডিটওয়ার পর 'অপারেশন সাগর বন্ধু'র আওতায় ভারতের দেওয়া সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া শ্রীলঙ্কার পুনর্গঠন কার্যক্রমে ভারতের পুনর্বাসন প্যাকেজেরও প্রশংসা করেন তিনি।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ঘনিষ্ঠ প্রতিবেশী ও সামুদ্রিক অংশীদার হিসেবে ভারত ও শ্রীলঙ্কা উন্নয়ন, জনগণের কল্যাণ এবং অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশগুলোতে চীনের ঋণে বড় অবকাঠামো প্রকল্প নিয়ে নয়াদিল্লির উদ্বেগ রয়েছে। এর মধ্যে শ্রীলঙ্কার হাম্বানটোটো বন্দর অন্যতম, যা ঋণ পরিশোধে ব্যর্থতার পর ২০১৭ সালে ৯৯ বছরের ইজারায় চীনের হাতে তুলে দেয় কলম্বো। একই সঙ্গে বন্দরের আশপাশের ১৫ হাজার একর জমিও হস্তান্তর করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ

গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…

23 minutes ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…

29 minutes ago

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর

এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…

50 minutes ago

ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…

1 hour ago

বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…

2 hours ago

শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন

রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…

2 hours ago

This website uses cookies.