যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে সামরিক হুমকি এবং হামলা বন্ধ করা হলে হরমুজ প্রণালি খোলা রাখার প্রতিশ্রুতি দিয়েছে তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই রোববার (৬ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংকে (আইআরআইবি) দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি স্পষ্ট করেন যে, হরমুজ প্রণালি নিয়ে ইরানের অবস্থান সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত। ওয়াশিংটন যদি ইরানকে সামরিকভাবে হুমকি দেওয়া ও হামলা চালানো বন্ধ করে, তবেই গুরুত্বপূর্ণ এই জলপথটি উন্মুক্ত থাকবে।
মোহসেন রেজাই জানান, ইরান হরমুজ প্রণালির বাইরে একটি নতুন নিয়ন্ত্রিত সামুদ্রিক এলাকা তৈরির পরিকল্পনা করছে। আগামী কয়েক দিনের মধ্যেই এর সীমানা নির্ধারণ করা হতে পারে। তার ভাষ্যমতে, প্রস্তাবিত এলাকাটি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের রেখা থেকে পারস্য উপসাগরের বিভিন্ন অংশ পর্যন্ত বিস্তৃত হতে পারে। তিনি সতর্ক করে বলেন, নতুন নির্ধারিত এই এলাকায় কোনো জাহাজ প্রবেশ করলে সেটিকে নিষেধাজ্ঞার আওতায় আনা হবে, যা আন্তর্জাতিক জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন বিধিনিষেধের আশঙ্কা তৈরি করছে। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালির গুরুত্ব অপরিসীম, কারণ এটি বিশ্বের তেল ও জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান পথ। এই জলপথে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
একই সাক্ষাৎকারে মোহসেন রেজাই দাবি করেন যে, ইরানি বাহিনী জর্ডানের টাইটান ঘাঁটি এবং ইরবিলে থাকা যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক স্থাপনা শনাক্ত করেছিল। নজরদারিতে থাকলেও ইচ্ছাকৃতভাবে সেগুলোতে হামলা চালানো হয়নি বলে তিনি দাবি করেন। রেজাইয়ের মতে, সংঘাতের সময় মার্কিন সামরিক অবস্থানে ইরানের পদক্ষেপ ওয়াশিংটনের যুদ্ধ মোকাবিলার কৌশলে পরিবর্তন আনতে ভূমিকা রেখেছে এবং যুক্তরাষ্ট্রকে তাদের অবস্থান ও সংঘাত মোকাবিলার পদ্ধতি নতুন করে মূল্যায়ন করতে হয়েছে। তবে রেজাইয়ের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
লেবাননের পরিস্থিতি এবং হিজবুল্লাহর ভূমিকা নিয়েও কথা বলেন এই নিরাপত্তা কর্মকর্তা। ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক সামরিক চাপের মুখেও হিজবুল্লাহ সংঘাতজুড়ে সুবিধাজনক অবস্থান ধরে রেখেছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, কোনো যুদ্ধকে কেবল জয়-পরাজয়ের হিসাব দিয়ে বিচার করা ঠিক নয়। পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সময়ে আবারও হামলা ও পাল্টা হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে রেজাইয়ের এই বক্তব্য হরমুজ প্রণালি নিয়ে তেহরানের অবস্থানকে আরও স্পষ্ট করল। একদিকে জলপথ খোলা রাখার শর্ত হিসেবে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধের দাবি, অন্যদিকে নতুন নিয়ন্ত্রিত এলাকা তৈরির হুঁশিয়ারি তেহরানের কৌশলগত অবস্থানকেই প্রতিফলিত করে।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেনকে নির্যাতন করে ভাত খাওয়া ও চুরির স্বীকারোক্তি…
বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…
সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে আর কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ঘোষণা করেছেন যে, গোলান মালভূমি সিরিয়ার ভূখণ্ড…
ভোলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণার পরপরই ব্যক্তিগত ও সাংগঠনিক কারণ দেখিয়ে পদত্যাগ…
যুক্তরাষ্ট্রের প্রধান কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) হাজারো কর্মকর্তা ও আবেদনকারীদের বিপুল…
This website uses cookies.