Header Premium (728×90)

শেষকৃত্যের ১৫ দিন পর জেল থেকে ফোন, জীবিত মিলল ‘মৃত’ ছেলে

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২: ০৫ (06-09-2026, 12:05)

ভারতের পাঞ্জাবের কাপুরথলায় এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। নিখোঁজ ছেলেকে মৃত ভেবে শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর পরিবার জানতে পেরেছে যে তাদের সন্তান আসলে বেঁচে আছেন এবং বর্তমানে তিনি কারাগারে বন্দি রয়েছেন। জেলখানা থেকে আসা একটি ফোন কলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয় পরিবারটি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রবি কুমার নামের ওই যুবক গত ৫ আগস্ট বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর তার বাবা ও ভাই নিজেদের উদ্যোগে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। কোনো উপায় না পেয়ে অবশেষে ১১ আগস্ট কাপুরথলা সিটি থানায় একটি নিখোঁজ ডায়েরি করে পরিবার।

এরই মধ্যে কাপুরথলা পুলিশ পরিবারটিকে জানায় যে, তারা এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে। পুলিশ ওই লাশের ছবি দেখালে, ঘটনার কয়েক দিন পর পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন মিলে লাশটি রবি কুমারের বলে শনাক্ত করেন। এরপর রবিকে মৃত মনে করে গত ১৩ আগস্ট তার শেষকৃত্য সম্পন্ন করে পরিবার। এমনকি তার আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনাও করা হয়।

তবে পুরো ঘটনার মোড় ঘুরে যায় গত ২ সেপ্টেম্বর। কাপুরথলা সেন্ট্রাল জেলের এক কর্মী হঠাৎ রবি কুমারের পরিবারকে ফোন করে জানান যে, রবি কুমার নামের এক ব্যক্তি তাদের কারাগারে বন্দি আছেন। খোঁজ নিয়ে জানা যায়, প্রায় এক মাস আগে জালন্ধর পুলিশ উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরির অভিযোগে একটি মামলায় রবিকে গ্রেপ্তার করেছিল। পরে তাকে কাপুরথলা সেন্ট্রাল জেলে পাঠানো হয়।

কারাগারের এই ফোন পেয়ে হতবাক হয়ে যান পরিবারের সদস্যরা। সত্যতা নিশ্চিত করতে পরদিন, অর্থাৎ ৩ সেপ্টেম্বর তারা কারাগারে যান এবং রবি কুমারকে সশরীরে জীবিত অবস্থায় দেখতে পান। রবিকে জীবিত ফিরে পেয়ে পরিবারে আনন্দের জোয়ার বইলেও, এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—তাহলে রবি কুমার ভেবে যে দগ্ধ লাশটির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছিল, সেটি আসলে কার ছিল?

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

কাউকে ভয় পেতে আসিনি, আসিয়ান কাপ নিয়ে আত্মবিশ্বাসী হামজা চৌধুরী

প্রথমবার আয়োজিত ফিফা আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। দলে যোগ দিয়েছেন…

4 minutes ago

ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…

20 minutes ago

বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই এবং হালনাগাদের জন্য সাত…

20 minutes ago

স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড়

স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্পেসএক্সের আধিপত্য চ্যালেঞ্জ করতে এয়ারলাইন সেবায় প্রবেশ করছে অ্যামাজন। ২০২৭ সাল থেকে…

28 minutes ago

নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেনকে নির্যাতন করে ভাত খাওয়া ও চুরির স্বীকারোক্তি…

51 minutes ago

বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ

বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…

1 hour ago

This website uses cookies.