ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে দেশটির এক সেনাসদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
পুলিশ জানিয়েছে, নেতানিয়ার কিরিয়াত হাশারোন এলাকায় রাইফেলধারী এক ব্যক্তি গুলি চালাচ্ছেন—এমন খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের দাবি, সেখানে পৌঁছানোর পর ওই ব্যক্তি পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় অন্য কেউ হতাহত হয়েছেন কি না, তা জানা যায়নি।
ইসরাইলি দৈনিক ইদিওথ আহরোনোথ এক প্রতিবেদনে জানিয়েছে, নিহত ওই ব্যক্তি একজন সেনাসদস্য ছিলেন। অন্যদিকে, দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কেএএন-এর তথ্য অনুযায়ী, ওই সেনা সদস্য শহরের বিভিন্ন এলাকায় চলাচলের সময় এলোপাতাড়ি গুলিবর্ষণ করছিলেন।
তবে কী কারণে বা কী উদ্দেশ্যে ওই সেনাসদস্য এভাবে গুলি চালিয়েছিলেন, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। ঘটনার পেছনের প্রকৃত কারণ ও উদ্দেশ্য উদঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
নিউ ইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো উদ্ধারে…
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান তার শর্তগুলো মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা…
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে চাল, আটা, ময়দা ও ডিমসহ নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের ওপর…
ইসলামে ইবাদতের একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। রিয়া বা লোক দেখানো ইবাদত থেকে বাঁচতে নিয়তের…
নাটোরের গুরুদাসপুরে অন্যের জমিতে ১২ বছর ধরে বসবাস করা এক দিনমজুরের পরিবারকে তিন মাসের মধ্যে…
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সাবেক…
This website uses cookies.