Header Premium (728×90)

মদিনার সব মসজিদে নারীদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ

সৌদি আরবের মদিনায় অবস্থিত সকল মসজিদে নারীদের জন্য আলাদা নামাজের স্থান চালুর অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এই বিশেষ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন। নতুন এই নিয়ম অনুযায়ী, এখন থেকে মদিনার ঐতিহাসিক মসজিদগুলোসহ শহরের বিভিন্ন এলাকার সাধারণ ও বড় মসজিদগুলোতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় নারীরা নিয়মিত নামাজ আদায় করতে পারবেন।

এর আগে মদিনার বেশিরভাগ মসজিদে নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থানগুলো কেবল জুমা, তারাবিহ, ঈদের নামাজ কিংবা বিশেষ ব্যস্ত মৌসুমে খোলা রাখা হতো। বছরের অন্যান্য সময়ে এসব স্থান বন্ধ থাকত। নতুন এই অনুমোদনের ফলে নারীরা এখন থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ মসজিদে পড়ার সুযোগ পাবেন। এতে মদিনায় চাকরি, কেনাকাটা, ভ্রমণ বা অন্য কোনো কাজে বাইরে থাকা নারীদের নামাজের জন্য বাড়িতে ফিরে যাওয়ার আর প্রয়োজন হবে না।

তবে এই সিদ্ধান্তের বাইরে থাকবে মসজিদে নববী। কারণ সেখানে আগে থেকেই নারীদের জন্য আলাদা নামাজের স্থান রয়েছে। মসজিদে নববীর মতো অন্যান্য মসজিদেও নারীদের জন্য নির্ধারিত এসব নামাজের স্থান পরিচালনা ও ব্যবস্থাপনায় নারী মাঠকর্মীদের নিয়োজিত করা হয়েছে। এছাড়া ঐতিহাসিক মসজিদগুলোতে নারীদের নামাজের স্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে ১১৫ জন নারীকে মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…

7 minutes ago

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…

25 minutes ago

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…

35 minutes ago

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…

60 minutes ago

এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি

চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…

1 hour ago

টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…

2 hours ago

This website uses cookies.