Header Premium (728×90)

বিশ্ববাজারে খাদ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে

প্রতিকূল আবহাওয়া এবং কৃষ্ণসাগর অঞ্চলে চলমান যুদ্ধের কারণে খাদ্য সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় আগস্ট মাসে বিশ্ববাজারে খাদ্যের দাম ২০২২ সালের শেষের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইউরোপে তীব্র গরম ও খরা, এশিয়ায় শক্তিশালী এল নিনোর আশঙ্কা এবং ইউক্রেন ও ইরানের যুদ্ধের ফলে সৃষ্ট বাণিজ্য ও পরিবহন অস্থিরতা কৃষিপণ্যের বাজারে বড় ধরনের চাপ তৈরি করেছে। এর ফলে সামগ্রিক শস্যের দাম তিন বছরের মধ্যে এবং চিনির দাম এক বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

এফএও’র ফুড প্রাইস ইনডেক্স অনুযায়ী, আগস্টে এই সূচক দাঁড়িয়েছে ১৩৩.৩ পয়েন্টে, যা জুলাইয়ের সংশোধিত ১৩০.৮ পয়েন্টের চেয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি। এটি ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ সূচক হলেও, ২০২২ সালের মার্চে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর যে রেকর্ড দাম হয়েছিল, তার চেয়ে এখনো প্রায় ১৭ শতাংশ কম।

এফএও’র প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো বলেন, “বিশ্ববাজারে খাদ্যের দাম বৃদ্ধির ঘটনা একটি সতর্কবার্তা। জলবায়ুজনিত দুর্যোগ, ভূরাজনৈতিক উত্তেজনা এবং বাণিজ্য ও পরিবহন ব্যবস্থায় বাধা—সবকিছু একসঙ্গে খাদ্য সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা বাড়াচ্ছে।”

আগস্ট মাসে এফএও’র পাঁচটি প্রধান খাদ্য সূচক—শস্য, ভোজ্যতেল, চিনি, মাংস ও দুগ্ধজাত পণ্য—সবগুলোর দামই ঊর্ধ্বমুখী ছিল। ইউরোপের চরম আবহাওয়ার কারণে ভুট্টা ও চিনিবিটের উৎপাদন ব্যাহত হয়েছে, অন্যদিকে এল নিনোর প্রভাবে এশিয়ায় পাম তেল ও চিনি উৎপাদন নিয়ে উদ্বেগ বেড়েছে। এছাড়া কৃষ্ণসাগর অঞ্চলে হামলা বেড়ে যাওয়ায় শস্য পরিবহন বিঘ্নিত হয়েছে এবং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত সার সরবরাহ ও পরিবহন ব্যবস্থায় নতুন চাপ সৃষ্টি করেছে।

খাদ্যপণ্যের বিস্তারিত পর্যালোচনায় দেখা যায়, আগস্টে শস্যের মূল্যসূচক ২.২ শতাংশ বেড়ে ২০২৪ সালের মে মাসের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ভোজ্যতেলের সূচক ০.৬ শতাংশ বেড়ে ২০২২ সালের জুনের পর সর্বোচ্চ হয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে চিনির দাম, যা ১১.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৫ সালের জুনের পর সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এর পেছনে ব্রাজিলের মধ্য-দক্ষিণ অঞ্চলে উৎপাদন হ্রাস এবং ইউরোপ ও এশিয়ার প্রতিকূল আবহাওয়া প্রধান কারণ হিসেবে কাজ করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

শিবগঞ্জে বাল্যবিয়ে থেকে বাঁচলেন ষষ্ঠ শ্রেণির ছাত্রী, পাশে ইউএনও

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিজের বাল্যবিয়ে ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে সহায়তা চেয়েছেন…

28 minutes ago

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…

56 minutes ago

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ

গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…

1 hour ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…

2 hours ago

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর

এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…

2 hours ago

ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…

3 hours ago

This website uses cookies.