ভারতের হিমাচল প্রদেশের চম্বায় প্রবল বৃষ্টির কারণে সৃষ্টি হওয়া পানির স্রোতে ভেসে যেতে বসা এক বাইক আরোহীকে সাহসিকতার সাথে জীবন বাঁচালেন এক নববিবাহিত তরুণী। পানির তীব্র স্রোতে টিকে থাকার লড়াই করা ওই যুবককে উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসিত হচ্ছে নববধূর এই তৎপরতা।
ঘটনার বিবরণে জানা যায়, হিমাচল প্রদেশে ভারি বৃষ্টিপাতের ফলে রাস্তায় পানির স্রোত হঠাৎ বৃদ্ধি পায়। এসময় এক বাইক আরোহী পানির তোড়ে আটকা পড়ে যান। তিনি বাইকসহ পানির স্রোতে ভেসে যাওয়ার উপক্রম হলে কোনো রকমে নিজেকে ধরে রাখার চেষ্টা করছিলেন। ঘটনাক্রমে সেই পথ দিয়ে যাচ্ছিল নববধূর পরিবারের একটি গাড়ি। বিপদে পড়া যুবককে দেখেই গাড়ি থামিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন তারা।
ভিডিও ফুটেজে দেখা যায়, গাড়িতে থাকা এক তরুণ যুবককে উদ্ধারের জন্য এগিয়ে গেলেও পানির তীব্র স্রোতের কারণে তার কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে গাড়ি থেকে নেমে আসেন ওই নববিবাহিতা। তিনি নিজের গায়ের ওড়নাটি খুলে ওই যুবকের দিকে ছুড়ে দেন। যুবকটি ওড়নার এক প্রান্ত শক্ত করে ধরে নিজেকে স্থির রাখেন এবং গাড়ির দিকে এগিয়ে আসেন। পরে গাড়ির যাত্রী তরুণ ও ওই নববধূ মিলে তাকে বিপজ্জনক স্রোত থেকে টেনে তীরে তোলেন। পুরো উদ্ধার প্রক্রিয়াটি ক্যামেরায় ধারণ করা হয়েছে।
‘দ্য মডার্ন হিমাচল’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। উল্লেখ্য, হিমাচল প্রদেশের চম্বার কোডলা-উরাই সড়কে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে। পাহাড়ের বড় একটি অংশ ধসে রাস্তার ওপর পড়ায় সড়কটির একাংশে যান চলাচল এখনো ব্যাহত রয়েছে। তবে এই ভূমিধসের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৪৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৫৪
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…
চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…
আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…
This website uses cookies.