বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের ওপর আরোপিত অভিবাসী ভিসা স্থগিতাদেশ পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন আদালতের এক রায়ের পর দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ২০২৬ সালের ২১ আগস্ট থেকে এই স্থগিতাদেশ আর কার্যকর নেই।
মার্কিন আদালতে ‘ক্লিনিক বনাম রুবিও’ নামে পরিচিত একটি মামলায় ট্রাম্প প্রশাসনের এই নীতি বাতিল করা হয়। আদালত তার আদেশে উল্লেখ করেন, ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করার নীতি গ্রহণের ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজের এখতিয়ারের সীমা লঙ্ঘন করেছেন।
এর আগে, চলতি বছরের ১৪ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করার ঘোষণা দিয়েছিল। সে সময় তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, এসব দেশের আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার উচ্চ ঝুঁকি রয়েছে, যা দেশটির স্থানীয়, অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের সম্পদের ওপর চাপ সৃষ্টি করতে পারে।
গত ২৮ আগস্ট নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী ২০২৬ সালের ২১ আগস্ট থেকে এই স্থগিতাদেশ বাতিল করা হয়েছে। তবে বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে গ্রিনকার্ড বা অভিবাসী ভিসাধারীদের অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। তারা যেন মার্কিন নাগরিকদের ওপর কোনো আর্থিক বোঝা না হন এবং বেআইনিভাবে কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন, তা নিশ্চিত করতে প্রাথমিক যাচাইকরণ ও পরীক্ষা-নিরীক্ষার নীতিগুলো পুনর্মূল্যায়ন করছে পররাষ্ট্র দপ্তর।
ভারতের সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের বরাতে জানা গেছে, স্থগিতাদেশ চলাকালেও এই ৭৫টি দেশের আবেদনকারীদের আবেদনপত্র জমা দেওয়া এবং সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ ছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরও এ সময় সাক্ষাৎকার নেওয়ার কার্যক্রম চালু রেখেছিল। বর্তমানে স্থগিতাদেশ পুরোপুরি উঠে যাওয়ায় আবেদনকারীরা স্বাভাবিক নিয়মেই তাদের অভিবাসী ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…
রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…
This website uses cookies.