বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টাকারী ‘প্রকৃত শত্রু’র মোকাবিলায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি। এক লিখিত বিবৃতিতে খামেনি বলেন, শত্রুরা ইরানসহ যেকোনো ইসলামি দেশে জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং ভৌগোলিক পার্থক্যকে ঢাল হিসেবে ব্যবহার করে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা ইসলামি উম্মাহর বিভাজন এবং এর শক্তি দুর্বল হওয়ার দৃশ্য পর্যবেক্ষণ করছে, যাতে সুযোগ বুঝে নিজেদের আধিপত্য চাপিয়ে দেওয়া যায়।
মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে খামেনি ফিলিস্তিন প্রসঙ্গ টেনে আনেন। তিনি প্রশ্ন রাখেন, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকত এবং নিজেদের শক্তিকে একীভূত করত, তবে কি ফিলিস্তিনি জাতি এতটা অসহায় হতো এবং দখলদারদের এমন নিপীড়ন ও অপরাধের শিকার হতো?
পারস্য উপসাগরীয় দেশগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, এই অঞ্চলের দেশ ও সরকারগুলো যদি ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হতো, তবে কি হাজার হাজার কিলোমিটার দূরের দুর্নীতিগ্রস্ত ও পরিচয়হীন দুর্বৃত্তরা তাদের ভূমি ও সম্পদের দিকে লোভ করার সাহস পেত? একই সঙ্গে তিনি মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের নিজেদের ‘প্রকৃত শত্রু’কে চেনার, তাদের পরিকল্পনা বোঝার এবং এর মোকাবিলা করার আহ্বান জানান।
খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের অপরাধী শাসকগোষ্ঠী এবং ভুয়া ইহুদিবাদী সরকার এই ঐক্য ও বন্ধুত্বের ঘোর শত্রু। তিনি আরও উল্লেখ করেন, তারা শুধু ইসলামি প্রজাতন্ত্র ইরান বা ইসলামি প্রতিরোধ ফ্রন্টেরই শত্রু নয়, বরং তারা পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকাসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি বিদ্বেষ পোষণ করে।
সিরাজগঞ্জের তাড়াশে গবাদিপশু চুরি প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগস্থলে বাঁশের ব্যারিকেড দিয়ে ‘বাঁশকল’ চেকপোস্ট স্থাপন…
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পেরিয়ে গেলেও প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র একটি…
সুনামগঞ্জের জামালগঞ্জে পরিবেশ দূষণের দায়ে ৪টি স্টোন ক্রাশার প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে…
যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি জাতীয় ও দ্বিপাক্ষিক স্বার্থকে গুরুত্ব দিয়েই করা হয়েছে বলে…
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলায় এক আসামি এবং পৃথক দুটি সিআর…
মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনার দুই দিন পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত…
This website uses cookies.