Header Premium (728×90)

নেতানিয়াহুকে ‘জাহান্নামে’ পাঠানোর হুঁশিয়ারি ইরানি জেনারেলের

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানো হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই। তিনি দাবি করেন, নেতানিয়াহুর একের পর এক ‘বড় ভুল’ ইসরাইলের পতনকে আরও ত্বরান্বিত করছে এবং ইরান তা প্রমাণ করে ছাড়বে।

লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল-মানার টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহসেন রেজাই এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, বৈরুত এবং এর দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলো ইরানের জন্য ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা। ফলে এসব এলাকায় যেকোনো ধরনের ইসরাইলি আগ্রাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

ইরানি জেনারেল বলেন, তেহরান নতুন করে কোনো যুদ্ধে জড়াতে চায় না। তবে যদি কোনো নতুন সংঘাত শুরু হয়, তবে তার রূপ আগের যেকোনো যুদ্ধের চেয়ে সম্পূর্ণ ভিন্ন হবে। ইরানের পক্ষ থেকে তখন নজিরবিহীন পাল্টা হামলা চালানো হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যেসব দেশের ভূমি ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান উড্ডয়ন করবে কিংবা ইরানের ওপর মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে, সেসব দেশকে তেহরান নিজেদের শত্রু হিসেবে গণ্য করবে।

can মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে ইরানের অবস্থান তুলে ধরে রেজাই জানান, গাজা ও লেবাননে চলমান সামরিক অভিযান বন্ধ করা, লেবাননের অধিকৃত ভূখণ্ড থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং সিরিয়ার দামেস্কে ইসরাইলি হামলা বন্ধ করাকে তেহরান অন্যতম প্রধান শর্ত হিসেবে বিবেচনা করছে। তাঁর মতে, পশ্চিম এশিয়ার পুরো পরিস্থিতি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং এ অঞ্চলের সামগ্রিক সংকটের সমাধান একসঙ্গেই করতে হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। ইরানের স্পষ্ট দাবি, মার্কিন সামরিক আগ্রাসন ও বৈরী বক্তব্য পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনায় বসবে না ইরান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

বগুড়ায় আশ্রয়ণ প্রকল্পের হাজারো ঘর এখন মাদকসেবীদের আস্তানা

বগুড়ার সারিয়াকান্দিতে সরকারি আশ্রয়ণ প্রকল্পের দুই হাজারের বেশি ঘর বাসিন্দাদের অভাবে পরিত্যক্ত হয়ে পড়েছে। নানা…

1 minute ago

৫৮৩ শ্রমিকের হাতে ৫ কোটি টাকার অনুদানের চেক তুলে দিলেন মন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫৮৩ জন শ্রমিক ও…

4 minutes ago

৭ মিনিটে ৩ গোল, রোমার বিপক্ষে রিয়ালের অবিশ্বাস্য জয়

রোমার অলিম্পিক স্টেডিয়ামে ৮২ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ শেষ সাত মিনিটে…

21 minutes ago

নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বিক্ষোভ

নোয়াখালীর সদর উপজেলায় চোর সন্দেহে মো. কবির হোসেন নামের এক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে…

41 minutes ago

বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতের তরুণদের পথ দেখিয়েছে: নেহা বোরা

বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতের তরুণদের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছেন…

51 minutes ago

সৌদি আরবে হুতি হামলা: শাহজালালে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৩৯৩ যাত্রী

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০০টি ফ্লাইট বাতিল…

1 hour ago

This website uses cookies.