Header Premium (728×90)

পাকিস্তানের দুই প্রদেশে নিরাপত্তা অভিযানে ১১ ‘সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর চালানো পৃথক গোয়েন্দাভিত্তিক অভিযানে ১১ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে সামা টিভি এ তথ্য নিশ্চিত করেছে। দুই প্রদেশে সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম দমনে এই অভিযান পরিচালনা করা হয়।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, বান্নু এলাকায় ‘ফিতনা-আল-খাওয়ারিজ’-এর বিরুদ্ধে একটি গোয়েন্দা অভিযানে দুই ‘সন্ত্রাসী’ নিহত হন। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া দক্ষিণ ওয়াজিরিস্তানের লাধা এলাকায় নিরাপত্তা বাহিনী তাদের গতিবিধি শনাক্ত করে দ্রুত অভিযান চালায়। এতে পাঁচ ‘সন্ত্রাসী’ নিহত হন এবং তাদের একটি গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে, বেলুচিস্তানের খুজদার জেলায় ‘ফিতনা-আল-হিন্দুস্তান’-এর বিরুদ্ধে চালানো অপর এক অভিযানে আরও চার ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। সাসোল এলাকায় পরিচালিত এই অভিযানে সশস্ত্র ব্যক্তিদের লক্ষ্য করে কোয়াডকপ্টার ব্যবহার করা হয়। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় জনগণের যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। দুই প্রদেশে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা ঠেকাতে নিরাপত্তা বাহিনীর এই অভিযান অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

ভাঙ্গুড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করল উপজেলা প্রশাসন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা। তারা…

57 minutes ago

এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় ধরনের রদবদল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে রদবদল আসছে। দলের তিন নেতা জানিয়েছেন, দু-একদিনের মধ্যেই আনুষ্ঠানিক…

1 hour ago

প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের টানে হাজার মাইল পেরিয়ে মাদারীপুরে এসেছেন ওয়াং এরলিং নামের…

2 hours ago

বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা

জনপ্রিয় উপস্থাপক ও চিকিৎসক শ্রাবণ্য তৌহিদা আজ তার জন্মদিন উদযাপন করছেন। বাবার মৃত্যুর কারণে এবার…

2 hours ago

নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ

ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিতব্য সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’-এর নতুন ভিডিওতে সীতার চরিত্রে…

2 hours ago

যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা বাজারমূল্যের ১ লাখ ৫…

2 hours ago

This website uses cookies.