Header Premium (728×90)

গঙ্গা চুক্তি নবায়নে বিহারের স্বার্থ দেখার আশ্বাস দিল্লির

বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের ক্ষেত্রে বিহার রাজ্যের স্বার্থকে যথাযথ গুরুত্ব দেওয়ার আশ্বাস দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। চলতি বছরের শেষ দিকে এই চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিহারের উপমুখ্যমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রী বিজয় কুমার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার নয়াদিল্লিতে এস জয়শঙ্করের সঙ্গে বিহারের একটি প্রতিনিধি দলের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার চৌধুরী এবং জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) সাংসদ সঞ্জয় কুমার ঝা উপস্থিত ছিলেন। সভায় ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ছাড়াও পররাষ্ট্র, জলশক্তি ও অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।

দীর্ঘদিন ধরে বিহার সরকারের অভিযোগ, বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি ভাগাভাগির চুক্তি করার সময় রাজ্যটির প্রকৃত চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়নি। বিজয় কুমার চৌধুরীর দাবি, ফারাক্কা ব্যারাজে পৌঁছানো পানির একটি বড় অংশ বিহারের নদী অববাহিকা থেকে আসে। অথচ সেচ, পানীয় জল ও শিল্পের প্রয়োজনে বিহারের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করা হচ্ছে না। রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি জানানো হয়েছে।

বৈঠকে গঙ্গা পানিবণ্টন চুক্তির পাশাপাশি বিহারের সেচ, পানিসম্পদ এবং বন্যা ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়েছে। বিজয় কুমার চৌধুরী জানান, রাজ্যের দীর্ঘদিনের এসব উদ্বেগ ও দাবির বিষয়ে কেন্দ্রীয় সরকার ইতিবাচক সাড়া দিয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান গঙ্গার পানি ভাগাভাগির চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে আলোচনা শুরুর প্রাক্কালে বিহারের এই দাবি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

ঢাকায় ৫ টাকায় পূজার বাজারের আয়োজন করল বিদ্যানন্দ ফাউন্ডেশন

রাজধানীর রমনা কালী মন্দিরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে ‘পাঁচ টাকায় পূজার বাজার’ কর্মসূচি উদ্বোধন করেছেন ঢাকা…

12 minutes ago

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৯৪৩ জন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে…

21 minutes ago

সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

সাবেক উপমন্ত্রী ও ৫ বারের সংসদ সদস্য মো. আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও…

28 minutes ago

স্থানীয় সরকার বিভাগের সব ধরনের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া…

31 minutes ago

লালমোহনে ইসলামিক ফাউন্ডেশনের শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার লালমোহনে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা। এতে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের…

41 minutes ago

সামরিক তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যারিজোনায় এক নির্বাচনি সমাবেশে সামরিক অভিযানের তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি…

57 minutes ago

This website uses cookies.