Header Premium (728×90)

ইসরাইলের স্বার্থ রক্ষায় মধ্যপ্রাচ্যের মিত্রদের ঝুঁকিতে ফেলেছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের স্বার্থ রক্ষা করতে গিয়ে মধ্যপ্রাচ্যে নিজেদের মিত্রদের নিরাপত্তা ও অস্তিত্বকে বড় ধরনের ঝুঁকিতে ফেলেছে যুক্তরাষ্ট্র। ইরানের পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মাদ বাঘের গালিবাফ এই দাবি করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে গালিবাফ মার্কিন নীতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ‘দাদাগিরি’ এবং মিত্রদের স্বার্থের প্রতি চরম অবহেলার কারণেই মূলত এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে ওই অঞ্চলের প্রতিটি মার্কিন মিত্রই এখন বড় ধরনের নিরাপত্তাঝুঁকিতে পড়েছে, এমনকি তারা নিজেদের অস্তিত্ব নিয়েও শঙ্কিত হয়ে পড়েছিল।

ইরানের এই শীর্ষ আলোচক আরও জানান, একটি নতুন আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে প্রতিবেশী দেশগুলো থেকে তেহরান অসংখ্য বার্তা পেয়েছে।

গালিবাফের মতে, মধ্যপ্রাচ্যে প্রকৃত শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে বাইরের কোনো শক্তির ওপর নির্ভরশীল হওয়া যাবে না। এর পরিবর্তে নিজেদের উদ্যোগে একটি স্বাধীন আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, নিজেদের স্বার্থ ও নিরাপত্তাকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি স্থানীয় ও স্বাধীন আঞ্চলিক ব্যবস্থার মাধ্যমেই কেবল দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

শাহজালালে আটকা ১৩ হাজার যাত্রী, বাতিল ৮২ ফ্লাইট

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার জেরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮২টি ফ্লাইট বাতিল করা…

35 seconds ago

বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন করতে চায় সরকার : সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকার বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন…

11 minutes ago

জামালপুরের বকশীগঞ্জে ঘরের চালের সাথে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে নিজ বসতঘরের চালের সাথে ফাঁস লাগানো অবস্থায় আলাল মিয়া (৩০) নামে এক যুবকের…

41 minutes ago

কৃষি ও কৃষককে গুরুত্ব দিয়ে দেশ গড়ার আহ্বান কৃষিমন্ত্রীর

দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে কৃষক ও কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও…

54 minutes ago

ধানমন্ডিতে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, পরে কারাদণ্ড

ধানমন্ডি সাতমসজিদ রোডে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে শহীদ আবদুল্লাহ আল মাসুদ রানাকে এক মাসের কারাদণ্ড…

1 hour ago

চিংড়ি রপ্তানি বাড়াতে ৬০০ চাষিকে নিয়ে বিশেষ উদ্যোগ

বিশ্ববাজারে বাংলাদেশের চিংড়ির চাহিদা ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ৬০০ চিংড়িচাষিকে নিয়ে বিশেষ কার্যক্রম শুরু হয়েছে।…

1 hour ago

This website uses cookies.