ইরান যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার ওপর চাপ প্রয়োগ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৯ আগস্ট) দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন এ তথ্য জানিয়েছেন। চো হিউনের মতে, দক্ষিণ কোরিয়া সরকারের সঙ্গে ঝুলে থাকা বিভিন্ন ইস্যুতে চাপ প্রয়োগের পাশাপাশি ইরান যুদ্ধের অচলাবস্থা ভাঙতেও ট্রাম্পের এই কৌশলের উদ্দেশ্য থাকতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, যৌথ সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ কমানোর নির্দেশ দেওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। এর মাধ্যমে দক্ষিণ কোরিয়াকে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় সমর্থন দেওয়ার জন্য চাপ প্রয়োগের পাশাপাশি উত্তর কোরিয়াকেও একটি বার্তা দেওয়া হয়েছে বলে তিনি মনে করেন।
বিনিয়োগের বিষয়ে চো হিউন উল্লেখ করেন, গত বছর স্বাক্ষরিত একটি বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল সিউল। ওয়াশিংটন ইতোমধ্যে দক্ষিণ কোরিয়াকে সম্ভাব্য কয়েকটি প্রকল্পের প্রস্তাব দিলেও বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই, আইনি প্রক্রিয়া এবং কিছু অপ্রত্যাশিত সমস্যার কারণে তা দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।
এদিকে, বুধবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথভাবে জানিয়েছে, ট্রাম্পের নির্দেশে বার্ষিক সামরিক মহড়ার সময়সীমা ১১ দিন থেকে কমিয়ে পাঁচ দিন করা হয়েছে এবং মাঠপর্যায়ের প্রশিক্ষণ সীমিত করা হয়েছে। একই শুনানিতে উপস্থিত দক্ষিণ কোরিয়ার একীকরণমন্ত্রী চুং ডং-ইয়ং জানান, সামরিক মহড়া সীমিত করার এই সিদ্ধান্ত উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নতুন করে আলোচনার পথ তৈরি করতে পারে, যা পিয়ংইয়ংয়ের দীর্ঘদিনের দাবি ছিল।
বরগুনার বেতাগীতে জেন্ডার স্টেরিওটাইপ, ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সক্ষমতা…
বিমান বাংলাদেশের ঢাকা-টরন্টো ফ্লাইটের যাত্রীসেবা ও অব্যবস্থাপনার অভিজ্ঞতা তুলে ধরে ঢাকা-নিউইয়র্ক রুটে নতুন ফ্লাইট চালুর…
দেশের রপ্তানিমুখী শিল্প খাতের গতিশীলতা ফেরাতে ও বকেয়া নগদ সহায়তা দ্রুত বিতরণের জন্য ৫০০ কোটি…
নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ, উদ্ধারপ্রাপ্ত সারভাইভারদের পুনর্বাসন এবং তাদের জন্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে একটি…
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ…
দিল্লির রাজপথে বিক্ষোভকারীদের ওপর হামলা এবং পুলিশের বিতর্কিত ভূমিকা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। তবে এই…
This website uses cookies.