ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিউ মার্কেটের নিকটবর্তী ওই হোটেলটিতে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
খবর পাওয়ার পরপরই কলকাতা পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার নিরলস প্রচেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে হোটেলের একটি অংশ পুড়ে যায় এবং প্রাণহানির ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের দ্রুত কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দমকল বাহিনী ও পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি এসি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে বর্তমানে তদন্ত কার্যক্রম চলছে। ঘটনাস্থলে পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী এবং কলকাতা পুলিশের কমিশনার উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৯: ১০আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৯: ১৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাত্র তিন দিনের ব্যবধানে সড়ক দুর্ঘটনা, মস্তিষ্কে রক্ত জমাট বাঁধা…
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক ব্যক্তিকে…
আন্দোলনরত শিক্ষার্থীদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে পুলিশি নিরাপত্তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। নতুন কাঠামোতে আহ্বায়ক, সদস্যসচিব ও যুগ্ম…
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভয়াবহ দাবানলে প্রায় ৩০০ বাড়ি পুড়ে গেছে। এল নিনোর প্রভাবে তীব্র হওয়া…
রাজধানীর পল্লবীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে যোগ্য…
This website uses cookies.