Header Premium (728×90)

পোল্যান্ডে বাংলাদেশিদের সামাজিকমাধ্যম ব্যবহারে দূতাবাসের জরুরি নির্দেশনা

পোল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিদের সামাজিকমাধ্যম ব্যবহারে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনার আলোকে শুক্রবার দূতাবাসের ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের বিনীত অনুরোধ জানানো হয়েছে যেন তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিচক্ষণ হন। বিশেষ করে এমন কোনো বক্তব্য, আচরণ বা কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে যা বিভ্রান্তিকর, অসত্য, উসকানিমূলক বা আপত্তিকর হতে পারে। এছাড়া পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধি-বিধানের পরিপন্থি যেকোনো ধরনের প্রচার থেকেও সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে, কারণ এ ধরনের কর্মকাণ্ড প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করতে পারে।

সামাজিকমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দূতাবাস বাংলাদেশিদের জন্য নিম্নোক্ত নির্দেশনাগুলো প্রদান করেছে:

১) পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধি-বিধান যথাযথভাবে মেনে চলুন।

২) কোনো তথ্য, বক্তব্য বা কনটেন্ট প্রকাশ বা প্রচারের আগে তার সত্যতা ও সম্ভাব্য প্রভাব যাচাই করুন।

৩) অসত্য, বিভ্রান্তিকর, আইনবিরোধী বা উসকানিমূলক বক্তব্য, কনটেন্ট বা কর্মকাণ্ড থেকে বিরত থাকুন।

৪) অনলাইন ও অফলাইন—উভয় ক্ষেত্রেই দায়িত্বশীল, সংযত ও আইনসম্মত আচরণ করুন।

৫) ব্যক্তিগত কর্মকাণ্ডের মাধ্যমে যেন বাংলাদেশি কমিউনিটির সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সচেতন থাকুন।

৬) পোল্যান্ডে বসবাস, কাজ ও ব্যবসার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইন ও নির্দেশনা অনুসরণ করুন।

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১০: ৫৮আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১১: ০০

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…

50 minutes ago

ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…

1 hour ago

মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক

ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…

1 hour ago

রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা

বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…

1 hour ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…

2 hours ago

সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায়

বিয়ের দেড় বছরের মাথায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা গেছেন চিকিৎসক আঁচল রায়।…

2 hours ago

This website uses cookies.