বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসের তৃতীয় সপ্তাহে দিল্লি সফর করতে পারেন বলে ঢাকায় সংশ্লিষ্ট একাধিক সরকারি সূত্র নিশ্চিত করেছে। এই দ্বিপাক্ষিক সফরের সম্ভাব্য সময়কাল হিসেবে ২১ থেকে ২২ আগস্টের কথা উল্লেখ করা হয়েছে, তবে এই তারিখ দু-একদিন এদিক-সেদিক হওয়ার সম্ভাবনাও রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তাদের ভাষ্যমতে, ভারতের পক্ষ থেকে এই সফরের প্রস্তাব দেওয়া হয়েছে এবং বাংলাদেশ সরকার তাতে ইতিবাচক সাড়া দিয়েছে। ইতিমধ্যে তারেক রহমানের প্রথম ভারত সফরের প্রস্তুতিমূলক কার্যক্রমও শুরু হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে বাংলাদেশের পক্ষ থেকে কিছু সুনির্দিষ্ট প্রত্যাশা রয়েছে।
ঢাকার প্রধান উদ্বেগের জায়গা হলো, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মকর্তাদের দাবি, শেখ হাসিনা ভারতে বসে নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ড ও বক্তব্য দিয়ে যাচ্ছেন, যা বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করার একটি অপপ্রয়াস। এই কর্মকাণ্ডের ফলে দেশে বিতর্কের সৃষ্টি হচ্ছে। তাই বাংলাদেশ সরকার শেখ হাসিনার এই রাজনৈতিক তৎপরতা পুরোপুরি বন্ধের বিষয়ে ভারতের কাছ থেকে সুনির্দিষ্ট নিশ্চয়তা চাইছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এক ধরনের নিশ্চয়তা দেওয়া হয়েছে, তবে বাংলাদেশ সরকার পুরোপুরি নিশ্চয়তা পাওয়ার পরই সফরটি নিশ্চিত করতে চায়। ভারতের একটি গণমাধ্যমও আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে দুই দিনের এই সফরের সম্ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
এদিকে, ভারতের পক্ষ থেকে আরও একটি আমন্ত্রণ রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়া দিল্লিতে ব্রিকসের সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সেই সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ২৩: ৪৩আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ২৩: ৪৬
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে ফেসবুক লাইভ করে লোক জড়ো…
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল মাদক কারবারি। ইয়াবাসহ আটক…
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং বিদ্যুৎ খাতের ব্যয় সাশ্রয়…
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রোপিত চারাগাছ বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন…
রাজধানীর মোহাম্মদপুরে স্থানীয় সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার…
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শনকালে রাষ্ট্রপতি কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানো এবং বিজ্ঞানীদের কাজের পরিবেশ…
This website uses cookies.