Header Premium (728×90)

প্রাণনাশের হুমকিতে কনটেইনারে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাণনাশের হুমকির কারণে গত ৮ জুলাই তুরস্কের আংকারা ছাড়ার সময় এক নাটকীয় ও অত্যন্ত গোপনীয় পদক্ষেপ নেন। তিনি তাঁর নির্ধারিত বড় এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজের পরিবর্তে একটি ক্যাটারিং কনটেইনারের ভেতরে লুকিয়ে ছোট একটি সি-৩২এ সামরিক পরিবহন বিমানে চড়ে দেশ ছাড়েন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

জানা গেছে, ন্যাটো সম্মেলনে যোগ দিতে কাতার থেকে পাওয়া নতুন এয়ারফোর্স ওয়ানে চড়ে আংকারায় এসেছিলেন ট্রাম্প। তবে ইরানি সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে প্রাণনাশের হুমকি থাকায় শেষ মুহূর্তে তাঁর উড়োজাহাজ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। আংকারা থেকে ট্রাম্পকে ছাড়াই ফিরে যাওয়া সেই পুরোনো উড়োজাহাজে থাকা সাংবাদিকদের জানালার পর্দা নামিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ট্রাম্পকে বহনকারী ছোট বিমানটি তুরস্ক থেকে ব্রিটেনে পৌঁছায়।

ওয়াশিংটন পোস্টের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ট্রাম্প উড়োজাহাজে ওঠার কয়েক মিনিট পরই পুরোনো এয়ারফোর্স ওয়ান থেকে একটি ক্যাটারিং ট্রাক নামানো হচ্ছে। ট্রাকটি সেখান থেকে দূরে থাকা ছোট সি-৩২এ উড়োজাহাজের দিকে এগিয়ে যায়। পরবর্তীতে বিমান দুটি যুক্তরাজ্যে পৌঁছানোর পর আরেকটি ভিডিওতে দেখা যায়, ট্রাম্প বড় উড়োজাহাজ থেকে নেমে নতুন এয়ারফোর্স ওয়ানের দিকে যাচ্ছেন। তবে তিনি কীভাবে পুনরায় বড় উড়োজাহাজে ফিরে গিয়েছিলেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

মূলত, পুরোনো এয়ারফোর্স ওয়ানের মতো কাতার থেকে পাওয়া এই নতুন উড়োজাহাজে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা বা ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা’ নেই। তবে এই নতুন উড়োজাহাজের নিরাপত্তার সপক্ষে বিবৃতি দিয়েছেন হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর স্টিভেন চুং। তিনি জানান, নতুন এয়ারফোর্স ওয়ান একটি সর্বাধুনিক প্রযুক্তির উড়োজাহাজ এবং এটি উচ্চমানের নিরাপত্তাব্যবস্থায় সজ্জিত, যা প্রেসিডেন্ট ও তাঁর কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম।

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১৩: ১০আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১৩: ২৪

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন

রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…

4 hours ago

উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…

5 hours ago

ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…

5 hours ago

মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক

ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…

5 hours ago

রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা

বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…

5 hours ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…

5 hours ago

This website uses cookies.