Header Premium (728×90)

আগামী বুধবার বিরল পূর্ণ সূর্যগ্রহণ: অন্ধকারে থাকবে ২ মিনিট ১৮ সেকেন্ড

আগামী বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে একটি বিরল পূর্ণ সূর্যগ্রহণ সংঘটিত হতে যাচ্ছে। মহাজাগতিক এই বিশেষ মুহূর্তে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে, যার ফলে 'পাথ অব টোটালিটি' বা গ্রহণের সরাসরি পথের আওতায় থাকা অঞ্চলগুলো টানা ২ মিনিট ১৮ সেকেন্ড অন্ধকারে আচ্ছন্ন থাকবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, ১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে এমন পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। বিশেষ করে স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড এবং রাশিয়া ও পর্তুগালের কিছু অংশ থেকে এই দৃশ্য সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। স্পেনের লিওন, ভায়াদোলিদ, জারাগোজা ও ভ্যালেন্সিয়াসহ বিস্তীর্ণ এলাকার প্রায় ১ কোটি ৫০ লাখ মানুষ সূর্যকে পুরোপুরি ঢেকে যেতে দেখতে পাবেন। স্থানীয় সময় রাত ৮টা ২৭ মিনিটে স্পেনে এই দৃশ্য শুরু হয়ে স্থানভেদে প্রায় ১১০ সেকেন্ড স্থায়ী হবে। মাদ্রিদ ও বার্সেলোনা পূর্ণগ্রাসের মূল বলয়ের কিছুটা বাইরে থাকলেও সেখান থেকেও প্রায় ৯৯ শতাংশ গ্রহণ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞানীদের মতে, পৃথিবী থেকে চাঁদ ও সূর্যের দৃশ্যমান আকার প্রায় সমান হওয়ার কারণেই এমন পূর্ণগ্রাস ঘটে থাকে। বিশ্বে প্রতি দেড় বছরে গড়ে মাত্র একবার বা শতাব্দীতে প্রায় ৬৬ বার এই বিরল পূর্ণ সূর্যগ্রহণ সংঘটিত হয়। পূর্ণগ্রাস এলাকার বাইরে থাকা পশ্চিম ইউরোপ, উত্তর-পশ্চিম আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রের কিছু অংশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। বিশ্বজুড়ে প্রায় ৯৮ কোটি মানুষ আংশিক হলেও এই মহাজাগতিক দৃশ্য দেখার সুযোগ পাবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

মিয়ানমারের রাখাইনে জান্তার বিমান হামলা, নিহত ৪৯

মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরের এক জনাকীর্ণ বাজারে জান্তার বিমান বাহিনীর হামলায় অন্তত ৪৯ জন…

4 minutes ago

কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের দমনে বড় অভিযানের ভাবনা

কিশোর গ্যাং, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দমনে নতুন করে বড় ধরনের অভিযানের বিষয়টি নিয়ে আলোচনা…

10 minutes ago

হার্টের সুস্থতায় সচেতনতা ও জীবনযাত্রায় পরিবর্তনের বিকল্প নেই

বিশ্বব্যাপী অসংক্রামক ব্যাধি হিসেবে হৃদরোগ মৃত্যুর প্রধান কারণ। বাংলাদেশেও হৃদরোগের ঝুঁকি বাড়ছে। হার্ট সুস্থ রাখতে…

14 minutes ago

নাইজেরিয়ার জঙ্গলে ২৮ জনের মাথার খুলি ও হাড় উদ্ধার

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার আবিয়া প্রদেশের জঙ্গলে অপরাধীদের আস্তানা থেকে অন্তত ২৮ জনের মাথার খুলি…

21 minutes ago

নভেম্বর পর্যন্ত বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোতে এলএনজি সরবরাহ বন্ধ কাতারের

হরমুজ প্রণালি বন্ধ থাকায় নভেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)…

27 minutes ago

চাঁদা না পেয়ে ওএমএস ডিলারের টাকা ছিনতাইয়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ভোলার বোরহানউদ্দিনে ওএমএস ডিলারের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল…

30 minutes ago

This website uses cookies.