ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব হিসেবে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহসেন রেজায়িকে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ ও তথ্যবিষয়ক উপপ্রধান সৈয়দ মেহদি তাবাতাবায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছেন, এসএনএসসির বিদায়ী সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদরের পদত্যাগ এবং নতুন দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ডিক্রির মাধ্যমে মোহসেন রেজায়িকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের কিছুক্ষণ আগেই ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি রেজায়িকে এসএনএসসিতে তার প্রতিনিধি হিসেবে মনোনীত করেন। ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরান-ইরাক যুদ্ধে রেজায়ির সামরিক ভূমিকা ও অভিজ্ঞতার কথা বিবেচনায় রেখেই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
মোহসেন রেজায়ি এর আগে দীর্ঘ সময় আইআরজিসির নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি ইরানের এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পরিষদ মূলত দেশটির পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে তা মীমাংসা করে। এছাড়া গার্ডিয়ান কাউন্সিল আইন পর্যালোচনা এবং সরকারি পদে প্রার্থী যাচাইয়ের দায়িত্বও পালন করে থাকে। ১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধের সময়ও রেজায়ি গুরুত্বপূর্ণ সামরিক নেতৃত্বে ছিলেন।
এদিকে, এই রদবদলের অংশ হিসেবে বিদায়ী সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদরকে নিজের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন মোজতবা খামেনি।
রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…
ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…
বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…
This website uses cookies.