Header Premium (728×90)

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, গৃহযুদ্ধের নতুন শঙ্কা

ইয়েমেনের সশস্ত্র বাহিনী কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো হুথিদের অবস্থান লক্ষ্য করে একাধিক ফ্রন্টে বড় ধরনের সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েক দিনে হুথিদের নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধির জবাবেই এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হুথিরা ইয়েমেনের বিভিন্ন প্রদেশজুড়ে সরকারি সশস্ত্র বাহিনী, সামরিক স্থাপনা এবং অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা জোরদার করেছে। ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হুথিরা যদি সশস্ত্র বাহিনীর ওপর হামলা অব্যাহত রাখে, তবে তাদের বিরুদ্ধে কঠোর পাল্টা হামলা চালানো হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

গত কয়েক দিনে হুথিদের প্রতিরোধমূলক সামরিক কৌশল গ্রহণ করতে দেখা গেছে। ইয়েমেনি সেনাবাহিনী কোনো অভিযান শুরু করার আগেই হুথিরা তাদের সামরিক অবস্থানগুলোতে হামলা চালাচ্ছে। হুথিদের দাবি, ইয়েমেনি সেনাবাহিনী সৌদি আরবের সঙ্গে সমন্বয় করছে এবং হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকা ও অবস্থানগুলো লক্ষ্য করে একটি সামরিক অভিযান চালানোর প্রস্তুতি প্রায় চূড়ান্ত করেছে—এমন আশঙ্কা থেকেই তারা আগেভাগে হামলা চালাচ্ছে।

ইয়েমেনের এই উত্তপ্ত পরিস্থিতিতে জাতিসংঘ উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। তবে জাতিসংঘ বিশেষ করে হুথিদের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি লোহিত সাগরে তেলবাহী ট্যাংকারে হামলারও নিন্দা জানিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, পরিস্থিতির দ্রুত অবনতি ঠেকানো না গেলে ইয়েমেনে চলমান এই সংঘাত নতুন করে গৃহযুদ্ধের দিকে গড়াতে পারে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

সৌদি-পাকিস্তান-তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি, বাড়ছে সামরিক সহযোগিতার সম্ভাবনা

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে। এই সমঝোতাকে ঘিরে মধ্যপ্রাচ্যে…

2 minutes ago

ওষুধের নতুন নীতিমালা বাতিল, ফিরল তিন দশক আগের নিয়ম

ওষুধ কোম্পানির আপত্তির মুখে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণের নতুন নীতিমালা বাতিল করেছে সরকার,…

17 minutes ago

মানিকগঞ্জে শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী সেতুসংলগ্ন মাঠের শহীদ মিনার থেকে সিহাব (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত…

32 minutes ago

বরিশালে প্লাস্টিকের ড্রাম থেকে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ২

বরিশাল নগরের কাউনিয়া থানার সাপানিয়া এলাকায় অভিযান চালিয়ে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ১৪টি দেশীয় অস্ত্র…

46 minutes ago

শেখ হাসিনার বক্তব্য নিয়ে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কে নতুন উত্তেজনা

দিল্লিতে শেখ হাসিনাকে সাংবাদিকদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন…

60 minutes ago

চুক্তির জন্য এটাই সেরা সময়: মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের বর্তমান যুদ্ধাবস্থা থেকে উত্তরণের আহ্বান জানিয়ে বলেছেন, চুক্তি করার জন্য…

1 hour ago

This website uses cookies.