সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ও বেসরকারি উভয় খাতের চাকরিজীবীদের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ আগস্ট (শুক্রবার) দেশটির নাগরিকেরা এই ছুটি পালন করবেন।
এই ঘোষণার ফলে সংযুক্ত আরব আমিরাতের যেসব চাকরিজীবীর নিয়মিত সাপ্তাহিক ছুটি শনি ও রবিবার, তারা টানা তিন দিনের একটি দীর্ঘ ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন। তবে দেশটির শারজাহ প্রদেশের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এই নিয়ম আলাদা হবে, কারণ তারা আগে থেকেই তাদের নিয়মিত সাপ্তাহিক ছুটির অংশ হিসেবে প্রতি শুক্রবার ছুটি পেয়ে থাকেন।
ইসলাম ধর্মে ১২ রবিউল আউয়াল অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। প্রায় এক হাজার ৪০০ বছর আগে এই পবিত্র দিনেই আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্মগ্রহণ করেছিলেন মানবজাতির শিরোমণি মহানবী হজরত মুহাম্মদ (সা.)। আবার একই দিনে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান।
মহানবী (সা.)-এর আগমনের পূর্বে সমগ্র আরব সমাজ অন্ধকারে নিমজ্জিত ছিল। মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে নানা ধরনের অপকর্মে লিপ্ত হয়েছিল এবং আরবের সর্বত্র অরাজকতা ও বিশৃঙ্খলা বিরাজ করছিল। ইতিহাসে এই সময়টিকে ‘আইয়ামে জাহেলিয়াত’ বা অন্ধকার যুগ হিসেবে আখ্যায়িত করা হয়। তৎকালীন মানুষ মূর্তিপূজা এবং পারস্পরিক হানাহানিতে মেতে থাকত। এই অন্ধকার দশা থেকে মানবকুলকে মুক্ত করে আলোর পথ দেখানোর জন্যই মহান আল্লাহ তায়ালা রাসুলুল্লাহকে (সা.) এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন।
দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ…
ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত হলে জালনোটের ঝুঁকি ও চাঁদাবাজি কমে আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের…
দেশের গ্রামীণ অর্থনীতির প্রাণশক্তি সিএমএসএমই খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণপ্রবাহ আশঙ্কাজনকভাবে কমেছে। প্রথম তিন…
সন্তানের অভিভাবকত্ব পেতে দীর্ঘ আইনি লড়াই ও সামাজিক প্রতিকূলতার কথা তুলে ধরলেন বাঁধনসহ চার মা।…
সাভার থানা ছাত্রদলের সহসভাপতি মনোয়ারুল বকসির মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে রংপুরের পীরগাছা…
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার হাড়সহ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন…
This website uses cookies.