Header Premium (728×90)

দুর্বল সমঝোতাই ইরান যুদ্ধে নতুন সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে: বিশ্লেষক

ইরান যুদ্ধ পরিস্থিতিতে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার পেছনে একটি ‘অত্যন্ত দুর্বল সমঝোতা স্মারক’ (এমওইউ) দায়ী বলে মন্তব্য করেছেন অস্ট্রিয়ার সাবেক প্রতিরক্ষা অ্যাটাশে ও নিরাপত্তা নীতি বিশ্লেষক উলফগ্যাং পুসটাই। আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পুসটাই বলেন, বর্তমানে মধ্যস্থতাকারী পক্ষগুলো এই দুর্বল স্মারকের অস্পষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করছে, যা বাস্তবে নতুন করে অস্থিরতা তৈরির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

হরমুজ প্রণালি নিয়ে বুধবার বা বৃহস্পতিবার কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা থাকলেও, এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানান তিনি। পুসটাই বলেন, ইরান ও ওমানের মধ্যে হওয়া চুক্তিতে যদি শুধু সামুদ্রিক সেবার বিনিময়ে ফি নেওয়ার বিষয়টি স্পষ্ট থাকে এবং কোনো বাধ্যতামূলক টোল আদায়ের বাধ্যবাধকতা না থাকে, তবে যুক্তরাষ্ট্র তা মেনে নিতে পারে। তবে ইরান যদি “উচ্চ হারে টোল বা বড় অঙ্কের ফি আরোপ করে, যা সমুদ্র আইনবিষয়ক জাতিসংঘ কনভেনশনের স্পষ্ট বিরোধী”, তবে যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করবে বলে তিনি মনে করেন।

বিশ্লেষক পুসটাই আরও বলেন, বিষয়টি কেবল হরমুজ প্রণালির মধ্যেই সীমাবদ্ধ নয়। কারণ এ ধরনের ব্যবস্থা বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথের জন্য ভবিষ্যতের দৃষ্টান্ত হিসেবে ব্যবহৃত হতে পারে। তার মতে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া অবশ্যই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তবে এটি বৃহত্তর সংঘাতের চূড়ান্ত সমাধান নয়।

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১৮: ২০আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১৮: ৩১

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে চায় লিথুয়ানিয়া, এফবিসিসিআইয়ে বৈঠক

বাংলাদেশে প্রযুক্তি, পরিবহন ও লজিস্টিকস খাতে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে উত্তর-পূর্ব ইউরোপের…

2 minutes ago

মব সংস্কৃতি ও রাজনৈতিক দখলদারত্ব কি এখন স্বাভাবিক নিয়মে পরিণত হচ্ছে?

বিএনপি সরকারের আট মাস না পেরোতেই মিরপুরে হাসপাতাল গুঁড়িয়ে দেওয়া, স্টুডিও ভাঙচুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক…

7 minutes ago

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং এলসেভিয়ারের যৌথ তালিকায় ২০২৬ সালের বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায়…

11 minutes ago

দেশ থেকে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, শনিবারের পর কমবে বৃষ্টি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সম্পূর্ণ বিদায় নিতে পারে। তবে পশ্চিমা…

15 minutes ago

চুম্বন ও বিকিনি দৃশ্যে আপত্তি, হলিউডের বড় সুযোগ ফেরালেন মালয়েশীয় অভিনেত্রী

ব্যক্তিগত মূল্যবোধ ও নৈতিক সীমানার সঙ্গে আপস না করে নেটফ্লিক্সের ‘ওয়েনসডে’ এবং নিকোল কিডম্যান অভিনীত…

17 minutes ago

চরফ্যাশনে ৩৫ হাজার জেলের মাঝে ৮৯১ টন চাল বিতরণ শুরু

মা ইলিশের প্রজনন রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন ভোলার চরফ্যাশনে ৩৫ হাজার ৬৫৬ জন জেলেকে…

25 minutes ago

This website uses cookies.