হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান অচলাবস্থা নিরসনে স্থানীয় সময় সোমবার থেকে নতুন করে আলোচনা শুরু হওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তাসংস্থা দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, একই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে কোনো সমঝোতায় পৌঁছানোর জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দিতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
রোববার নিউ জার্সি থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প জানান, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের অনুরোধে তিনি ইরানের বিরুদ্ধে নতুন হামলার নির্দেশ স্থগিত রেখেছেন। তিনি উল্লেখ করেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপের পরই এই সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি। ট্রাম্প বলেন, যুবরাজকে তিনি জিজ্ঞেস করেছিলেন যে তারা কি হামলা চান নাকি সমঝোতা, আর তারা সমঝোতাকেই বেশি পছন্দ করছেন কারণ হামলার পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায় তা কেউ জানে না।
শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প দাবি করেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ একটি সমঝোতা চূড়ান্ত করতে আরও কিছু সময় চেয়েছে। তার ভাষ্যমতে, সেই চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালি তাৎক্ষণিক ও পুরোপুরি খুলে দেওয়া হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটবে। তিনি তেহরানকে দ্রুত চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান। তবে সোমবারের আলোচনায় কারা অংশ নেবেন বা কোথায় হবে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি।
অন্যদিকে, ইরান জানিয়েছে যে হরমুজ প্রণালিতে নতুন নৌপথ নির্ধারণের বিষয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে তারা। তবে তেহরান স্পষ্ট করেছে, এই সমঝোতা আগের মতো প্রণালিটি পুরোপুরি খুলে দেওয়ার জন্য নয়। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ওমানের সঙ্গে এমন একটি নতুন নৌপথ নির্ধারণে উভয় পক্ষ ঐকমত্যের দ্বারপ্রান্তে রয়েছে, যা দুই দেশের সার্বভৌম অধিকার, জাতীয় স্বার্থ ও নিরাপত্তাকে সম্মান করবে। তিনি আরও বলেন, হরমুজ প্রণালি ২৮ ফেব্রুয়ারির আগের অবস্থায় কোনোভাবেই ফিরে যাবে না। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও ওমানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে নিশ্চিত করেছেন।
এদিকে, রোববার হরমুজ প্রণালির কাছে একটি তেলবাহী জাহাজের পাশেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, জাহাজ ও নাবিকরা নিরাপদে রয়েছেন, তবে এই ঘটনা কৌশলগত জলপথটির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সোমবারের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক হামলার খবরে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল ধীর হয়ে গেছে। তবে লোহিত সাগরে হুথিদের হুমকি উপেক্ষা করে সৌদি আরবের তেলবোঝাই দুটি ট্যাংকার বাব আল-মান্দেব প্রণালি অতিক্রম করেছে। ট্রাম্প এর আগেও একাধিকবার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে পরে আলোচনার জন্য সময় দিয়েছেন; সাম্প্রতিক এই অবস্থান পরিবর্তনকে চলমান সংকটের নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে।
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে মিছিল করবে পিটিআই। এই কর্মসূচিকে…
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিশেষ বিসিএসের…
শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি)…
আফগানিস্তানের কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়…
মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সরকার তা সমন্বয় করতে বাধ্য হয়েছে। পরিস্থিতি…
This website uses cookies.