Header Premium (728×90)

ইরানের দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের পরমাণু শক্তি সংস্থা। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই নতুন ঘটনার সংবাদ পাওয়া গেল।

সংস্থাটির দেওয়া ১৯ জুলাই রবিবারের এক বিবৃতি অনুযায়ী, মার্কিন বাহিনী দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের পক্ষ থেকে এটিকে দেশটির পারমাণবিক অবকাঠামোর ওপর চালানো সর্বশেষ হামলা হিসেবে অভিহিত করা হয়েছে। তবে এই হামলায় কোনো প্রাণহানি ঘটেছে কি না বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে সংস্থাটি তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

অন্যদিকে, এই অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি প্রকল্পগুলোর একটি হিসেবে বিবেচিত, যা বর্তমানে নির্মাণাধীন অবস্থায় রয়েছে।

বিশ্লেষকদের আশঙ্কা, পারমাণবিক স্থাপনায় এই হামলার অভিযোগ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। একই সঙ্গে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনা এই ঘটনার ফলে নতুন মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল: লোগো ও থিম সং পাঠানোর নির্দেশ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে লোগো,…

49 seconds ago

আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষণের ঝুঁকিতে কয়েকটি বিভাগ

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে…

17 minutes ago

জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান: ১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন

বরখাস্ত সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা…

26 minutes ago

বিশ্বকাপের পদক মঞ্চে ট্রাম্পকে এড়িয়ে গেলেন আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো?

ফিফা বিশ্বকাপের ফাইনাল শেষে পদক বিতরণী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে করমর্দন না করার…

29 minutes ago

কোটচাঁদপুরে ভবন ভাঙার সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুরে ভবন ভাঙার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়ানুর হোসেন (২৫) নামের এক নির্মাণ…

30 minutes ago

মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা জরুরি: নিপুণ রায়

ঝিনাইদহে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, গত ১৭…

44 minutes ago

This website uses cookies.