Header Premium (728×90)

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার নিয়মে বড় পরিবর্তন

যুক্তরাষ্ট্রের ডনাল্ড ট্রাম্প প্রশাসন বিদেশি শিক্ষার্থী, বিনিময় দর্শনার্থী এবং সাংবাদিকদের ভিসার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন এই বিধিনিষেধের ফলে কয়েক দশক ধরে চলে আসা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ বা পড়াশোনা ও কাজের মেয়াদ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রচলিত ব্যবস্থার অবসান ঘটতে যাচ্ছে। বৃহস্পতিবার হোমল্যান্ড সিকিউরিটি দফতর (ডিএইচএস) কর্তৃক প্রকাশিত নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিনিময় দর্শনার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ সাধারণত চার বছরের মধ্যে সীমাবদ্ধ করা হবে।

অন্যদিকে, বিদেশি সাংবাদিকদের প্রতিবার প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ ২৪০ দিন এবং চীনা নাগরিকদের ক্ষেত্রে ৯০ দিনের অনুমতি দেওয়া হবে। তবে ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর এবং কংগ্রেসের পর্যালোচনা সাপেক্ষে এই বিধি কার্যকর হবে। নতুন বিধি অনুযায়ী, নির্ধারিত চার বছরের চেয়ে বেশি সময় অবস্থান করতে চাইলে সংশ্লিষ্টদের ভিসার মেয়াদে নবায়নের জন্য আবেদন করতে হবে অথবা দেশ ত্যাগ করে পুনরায় প্রবেশের আবেদন করতে হবে।

২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনের ক্ষমতা গ্রহণের পর এটি অভিবাসন নিয়ন্ত্রণ নীতির ধারাবাহিকতায় সর্বশেষ পদক্ষেপ। প্রশাসন বলছে, অতীতে বিদেশি শিক্ষার্থী ও অন্যান্য ভিসাধারীদের অনির্দিষ্টকাল যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ দেওয়ায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে এবং এটি করদাতাদের অর্থে বিপুল চাপ সৃষ্টি করছে। ডিএইচএস জানিয়েছে, তারা এমন অনেক ব্যক্তিকে চিহ্নিত করেছে যারা ২০০০ থেকে ২০১০ সালের মধ্যে শিক্ষার্থী হিসেবে প্রবেশ করে এ বছরের এপ্রিলেও বিভিন্ন প্রোগ্রামে যুক্ত থাকার নামে দেশটিতে অবস্থান করছেন।

ডিএইচএস-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের সংখ্যা ছিল ১৮ লাখের বেশি, যা আগের বছরের তুলনায় ১১ শতাংশেরও বেশি। এছাড়া, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অর্থবছরে যুক্তরাষ্ট্র ৫ লাখের বেশি বিনিময় দর্শনার্থী এবং প্রায় ৩৭ হাজার ৩০০ জন বিদেশি সাংবাদিককে প্রবেশের অনুমতি দিয়েছে। বিভাগটি জানিয়েছে, এ ধরনের দর্শনার্থীর সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই অভিবাসীদের ওপর নজরদারি ও তদারকি করার ক্ষেত্রে ডিএইচএস-এর সক্ষমতার জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করেছে। অবৈধ এবং বৈধ উভয় ধরনের অভিবাসনের ওপর বিধিনিষেধ কঠোর করার লক্ষ্যে ডনাল্ড ট্রাম্পের যে বৃহত্তর উদ্যোগ, এটি তার সর্বশেষ পদক্ষেপ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

ফুটবল বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী রাজা লিওনেল মেসি

সাত ম্যাচে আট গোল ও চার অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন লিওনেল মেসি। মাঠের…

25 seconds ago

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমানের সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা…

16 minutes ago

আর্জেন্টিনার জয়ের আনন্দমিছিলের ভিডিও করতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্র

আর্জেন্টিনার সেমিফাইনাল জয়ের আনন্দমিছিলের ভিডিও করতে গিয়ে নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত চৌধুরী নামের এক কলেজ…

30 minutes ago

১৭ জুলাই ২০২৬: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী ১৭ জুলাই ২০২৬, শুক্রবারের ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পাঁচ ওয়াক্ত নামাজের…

45 minutes ago

খাগড়াছড়ির বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

খাগড়াছড়ির বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ…

1 hour ago

লোহিত সাগর বন্ধের জন্য হুথিদের নির্দেশ দিল ইরান

হরমুজ প্রণালির পর এবার বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ লোহিত সাগর পুরোপুরি বন্ধ করে দেওয়ার জন্য…

1 hour ago

This website uses cookies.