Header Premium (728×90)

মাশহাদে পৌঁছাল প্রয়াত আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারের সদস্যদের লাশ

ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের বহনকারী কফিন শেষ পর্যন্ত তাদের জন্মস্থান মাশহাদে পৌঁছেছে। বৃহৎ জানাজা ও শোকযাত্রা শেষে আজ এই শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে ইরান ও প্রতিবেশী দেশ ইরাকের পাঁচটি শহরে টানা ছয় দিন ধরে চলা রাষ্ট্রীয় শোক ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটল।

ধর্মীয় ও রাজনৈতিক প্রতীকপূর্ণ এসব আয়োজনের শেষ দিনে ছিল বিশাল জনসমাগম। শোকযাত্রাটি মাশহাদের প্রধান সড়ক অতিক্রম করে স্বর্ণ গম্বুজবিশিষ্ট ইমাম রেজার মাজারের দিকে এগিয়ে যায়। শোকযাত্রায় অংশ নেওয়া অনেক সমর্থককে ইরানের পতাকা ও খামেনির ছবি বহন করতে দেখা গেছে। এছাড়া অনেকে খামেনি হত্যার প্রতিশোধের দাবি সংবলিত প্ল্যাকার্ডও বহন করছিলেন।

এদিকে, খামেনির ছেলে ও তার উত্তরসূরি মোজতবা খামেনিকে এখনো জনসমক্ষে দেখা যায়নি। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই একই হামলায় মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ: মুক্তির পর সিজেপি নেতা

আটকের এক দিন পর মুক্তি পেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর সমালোচনা করেছেন ককরোচ জনতা…

5 seconds ago

জাপানি বিনিয়োগ বাড়াতে সব ধরনের নীতিগত সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি সরকারের

বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণে নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার নিশ্চয়তা দিয়েছে সরকার। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মারুবেনি…

46 seconds ago

ত্রিশালে নতুন সামাজিক সংগঠন ‘নাগরিক অধিকার আন্দোলন’র যাত্রা শুরু

‘নাগরিক অধিকার-আমাদের অঙ্গীকার’ শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ত্রিশাল নাগরিক অধিকার…

11 minutes ago

সাটুরিয়ায় জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের পিটুনিতে বড় ভাই নিহত

মানিকগঞ্জের সাটুরিয়ায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ছোট ভাই ও দুই ভাতিজার মারধরে নূর হোসেন…

16 minutes ago

আন্দোলন থামবে না, সাফ জানালেন ককরোচ প্রধান অভিজিৎ দীপকে

দিল্লির আদালত থেকে মুক্তি পাওয়ার পর ককরোচ জনতা পার্টি (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকে স্পষ্ট জানিয়েছেন,…

22 minutes ago

আমাকে অপহরণ করা হয়েছিল, অভিযোগ ইউটিউবার ধ্রুব রাঠির

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি অভিযোগ করেছেন যে তাকে গ্রেপ্তার করা হয়নি, বরং বাড়ি থেকে…

32 minutes ago

This website uses cookies.