Header Premium (728×90)

জাপানকে নিয়ে ট্রাম্পের ভুল, জেলেনস্কিকে সম্বোধন করলেন পুতিন নামে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক চলাকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের শত্রু এবং বর্তমান শত্রুর মধ্যে গুলিয়ে ফেলে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। ৮০ বছর বয়সি ট্রাম্প সাংবাদিকদের সামনে দাবি করেন যে, জাপানি বাহিনী মার্কিন রণতরিতে হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে।’ ট্রাম্প দাবি করেন, ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরির ওপর এক ঘণ্টার বেশি সময় ধরে এই হামলা চালানো হয় এবং মার্কিন প্যাট্রিয়ট সিস্টেমসহ অন্যান্য ব্যবস্থার মাধ্যমে সেই মিসাইলগুলো মাঝ-আকাশেই ধ্বংস করা হয়েছে।

বাস্তবে, জাপান গত প্রায় এক শতাব্দীতে আমেরিকার বিরুদ্ধে একটি গুলিও ছোড়েনি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই তারা আমেরিকার ঘনিষ্ঠ মিত্র। ট্রাম্প সম্ভবত চলতি বছরের শুরুর দিকে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলার কথা বোঝাতে চেয়েছিলেন, কিন্তু ভুলবশত তিনি জাপানের ওপর দায় চাপিয়েছেন। এর কয়েক ঘণ্টা আগেই তিনি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে তেহরানের হামলার জেরে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছিলেন।

বিভ্রাট এখানেই শেষ হয়নি। বৈঠকের এক পর্যায়ে ট্রাম্প পাশে বসে থাকা জেলেনস্কিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলে সম্বোধন করেন। তিনি সাংবাদিকদের জিজ্ঞেস করেন, ‘প্রেসিডেন্ট পুতিনকে কোনো প্রশ্ন করার আছে আপনাদের?’ এই মন্তব্যের পর উপস্থিত সাংবাদিকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প দাবি করেন যে, তিনি সাংবাদিকদের প্রশ্নগুলো রুশ নেতার কাছে পৌঁছে দেওয়ার কথাই বলছিলেন। উল্লেখ্য, দুই বছর আগে ন্যাটো শীর্ষ সম্মেলনে জো বাইডেনও জেলেনস্কিকে পুতিন বলে পরিচয় করিয়ে দিয়ে একই ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছিলেন।

ওয়াশিংটন ডিসিতে ২০২৪ সালের ন্যাটো শীর্ষ সম্মেলনে জেলেনস্কিকে 'প্রেসিডেন্ট পুতিন' বলে পরিচয় করিয়ে দিয়ে অস্বস্তিতে পড়েছিলেন বাইডেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

চরফ্যাশনে অসময়ে তরমুজ চাষে কৃষক মিজানের অভাবনীয় সাফল্য

ভোলার চরফ্যাশনে প্রচলিত ধারণাকে ভেঙে অসময়ে তরমুজ চাষ করে দারুণ সাফল্য পেয়েছেন রসুলপুর ইউনিয়নের কৃষক…

4 minutes ago

সেন্টমার্টিন উপকূলে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন জব্দ

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন আন্তর্জাতিক সমুদ্রসীমা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস…

15 minutes ago

দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ১৯৩৫ রোগী

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৫…

31 minutes ago

বিশ্ব অক্টোপাস দিবস আজ: রহস্যময় এই প্রাণীর বিস্ময়কর সব তথ্য

৮ অক্টোবর বিশ্ব অক্টোপাস দিবস। সামুদ্রিক খাদ্যশৃঙ্খলের ভারসাম্য রক্ষাকারী এই রহস্যময় ও বুদ্ধিমান প্রাণীটির তিনটি…

34 minutes ago

মানবিক ও শক্তিশালী রাষ্ট্র গঠনে সুনির্দিষ্ট সংস্কারের তাগিদ

একটি শক্তিশালী ও মানবিক সরকার কেবল ক্ষমতার কঠোর প্রয়োগে নয়, বরং আইন প্রয়োগে দৃঢ়তা, নাগরিকের…

37 minutes ago

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন

পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন দেওয়া…

40 minutes ago

This website uses cookies.