Header Premium (728×90)

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান সংঘাত: সর্বশেষ পরিস্থিতি

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি

ভারত কর্তৃক পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে বিমান হামলার পর চলমান উত্তেজনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত যা জানা গেছে, তা নিচে তুলে ধরা হলো:

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ভারত-পাকিস্তান দ্বন্দ্বকে ‘গভীর উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন। রাশিয়াও জানিয়েছে, এই সামরিক উত্তেজনা নিয়ে তারা অত্যন্ত চিন্তিত। তুরস্কের মতে, ভারতের হামলা যুদ্ধের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে।

সংঘাতের জেরে ভারত ও পাকিস্তানে এখন পর্যন্ত প্রায় ৫৫০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, পাকিস্তানে ১৬ শতাংশ এবং ভারতে প্রায় ৩ শতাংশ বাণিজ্যিক ফ্লাইট বাতিল হয়েছে।

ভারতীয় সূত্রমতে, পাকিস্তানের পাল্টা হামলায় কাশ্মীরে ১৫ জন নিহত এবং ৪৩ জন আহত হয়েছেন। অন্যদিকে, পাকিস্তান দাবি করছে যে, ভারতের বিমান হামলায় তাদের ২৬ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, তাদের নিরাপত্তা বাহিনী ভারতীয় পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে— যার মধ্যে দুটি কাশ্মীর এবং একটি ভারতের বাথিন্দা এলাকায়।

বাংলাদেশের বেশ কিছু এয়ারলাইন্স এখন পাকিস্তানের আকাশপথ এড়িয়ে চলছে, যার ফলে বিকল্প রুট ব্যবহারে ফ্লাইটে সময় বেশি লাগছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে এই তথ্য জানা গেছে।

ভারত দাবি করেছে, বুধবার রাতের মধ্যভাগে তারা পাকিস্তান ও কাশ্মীরের নয়টি স্থানে অভিযান চালিয়েছে, যেগুলো তাদের মতে ‘সন্ত্রাসী ঘাঁটি’। তারা বলেছে, এই হামলা পরিকল্পিত, নিয়ন্ত্রিত এবং উসকানিবিহীন। অন্যদিকে পাকিস্তান জানিয়েছে, ভারত তাদের ছয়টি অঞ্চলের ২৪টি স্থাপনায় আঘাত হেনেছে, যা তারা ‘কাপুরুষোচিত’ বলে নিন্দা জানিয়েছে।

উল্লেখ্য, গত মাসে পহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্ক দ্রুত অবনতির দিকে যাচ্ছে। ভারতীয় কর্মকর্তারা দাবি করেছেন, ওই হামলায় জড়িতদের সঙ্গে পাকিস্তানের যোগসূত্র রয়েছে। তবে পাকিস্তান এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে।

হামলার প্রতিক্রিয়ায় দুই দেশ একে অপরের বিরুদ্ধে নানা ধরনের পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে, যেমন সীমান্ত বন্ধ করে দেওয়া এবং নদীর পানিবণ্টন চুক্তি স্থগিত রাখা।

Md Omor Sunny

Recent Posts

দুর্যোগ ঝুঁকিহ্রাসে বিশেষ অবদান, রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মিরসরাইয়ের উম্মে হাবিবা

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দুর্যোগের ঝুঁকিহ্রাস কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের মিরসরাই…

3 minutes ago

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের…

22 minutes ago

খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের তিন বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে…

27 minutes ago

মহাশূন্যে পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ থাকতে পারে, বিজ্ঞানীদের গবেষণা

মহাবিশ্বে প্রাণের বিকাশের জন্য পৃথিবীর চেয়েও অনুকূল পরিবেশসম্পন্ন ‘সুপারহ্যাবিটেবল’ গ্রহের অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা…

52 minutes ago

ইরানের বিরুদ্ধে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

আলাস্কায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি…

1 hour ago

বিহারের গঙ্গায় নৌকাডুবি: শিশুসহ নিহত ১৩

ভারতের বিহারের বৈশালী রাঘোপুর এলাকায় গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার…

2 hours ago

This website uses cookies.