Header Premium (728×90)

স্বাস্থ্য

প্রতিষ্ঠার ৩৯ বছর পর বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার

স্বাধীন আলম হোসেন নাটোর জেলা প্রতিনিধি

হাসপাতাল প্রতিষ্ঠার দীর্ঘ ৩৯ বছর পর নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান পদ্ধতিতে প্রথম নবজাতকের জন্ম হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে প্রথমবারের মতো এই হাসপাতালে সিজার অপারেশন করা হয়।

জানা যায়, ১৯৮৫ সালে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়। ২০২২ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হয়। এর চার মাস পর একজন গাইনি কনসালট্যান্ট হাসপাতালে নিয়োগ পাওয়ার পরেও নানা জটিলতার কারণে সিজারিয়ান অপারেশনের সুযোগ তৈরি হয়নি। তবে রবিবার সকালে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামের মহব্বত হোসেনের স্ত্রী জোসনা বেগমের (৩৫) সিজারের মাধ্যমে দীর্ঘ ৩৯ বছরের জটিলতা নিরসন করতে সক্ষম হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র গাইনি কনসালট্যান্ট ডা. খন্দকার মাহবুবা জান্নাত। তার নেতৃত্বে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মহব্বত-জোসনা দম্পতির দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক জানান, হাসপাতালে প্রথমবারের মতো সিজারের মাধ্যমে সন্তান প্রসব হয়েছে। মা ও নবজাতক সুস্থ রয়েছে। এখন থেকে গর্ভবতী মায়েরা প্রয়োজনে নিয়মিত সিজার করতে পারবেন।

এদিকে প্রথমবারের মতো হাসপাতালে সিজারিয়ান পদ্ধতি চালু হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ, নবজাতক সন্তান ও তার পরিবারকে অভিনন্দন জানিয়েছেন নাটোর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রোজসহ স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দরা।

Md Akash Hossain

Recent Posts

শাবিপ্রবিতে বহিষ্কৃত দুই ছাত্রদল নেতার শাস্তি পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বহিষ্কৃত দুই ছাত্রদল নেতার একাডেমিক…

2 minutes ago

মাগুরার সাচিলাপুর বাজারে অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে…

4 minutes ago

চাঁদপুরে সাত বছরের শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

চাঁদপুরের মতলব উত্তরে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে মো. অরুণ ভূঁইয়া নামে এক…

9 minutes ago

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে দিতে চায় সরকার: ইকবাল হাসান মাহমুদ

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ…

15 minutes ago

আগামী বছরের প্রথমদিকে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী বছরের প্রথমদিকে…

22 minutes ago

জ্বালানি তেলের কোনো সংকট নেই, মজুদ নিয়ে জানাল জ্বালানি বিভাগ

দেশে জ্বালানি তেলের কোনো ধরনের সংকট নেই বলে আশ্বস্ত করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।…

33 minutes ago

This website uses cookies.