চট্টগ্রাম নগরের পাহাড়তলীর একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানল সাত বছরের শিশু অনুশ্রী দাশ। পাহাড়তলী রেলওয়ে কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির এই শিক্ষার্থী গত ১৪ই সেপ্টেম্বর জ্বরে আক্রান্ত হয়। পরীক্ষা করার পর তার ডেঙ্গু শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা শুরু হয়। শুরুতে শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও কয়েকদিনের মধ্যেই সে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং খাওয়া-দাওয়া ছেড়ে দেয়।
মেয়ের শারীরিক অবস্থার অবনতি দেখে বাবা সুবল চন্দ্র দাশ তাকে আইসিইউতে ভর্তি করার চেষ্টা করেন। শয্যা পাওয়ার আশায় তিনি মেডিকেল সেন্টার, মেট্রোপলিটন হাসপাতাল, সার্জিস্কোপ ও মা ও শিশু হাসপাতালসহ একাধিক হাসপাতালে ছোটাছুটি করেন। কোথাও শয্যা না পেয়ে শেষ পর্যন্ত পাহাড়তলীর ওই বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। শুক্রবার রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় অনুশ্রীর প্লাটিলেটের মাত্রা সাড়ে ২৩ হাজারে নেমে আসে। সেই রাতে বাবার কাছে সে আকুতি জানিয়ে বলেছিল, ‘বাবা, আমি বাসায় যাবো।’
চিকিৎসকরা জানান, ডেঙ্গুর প্রভাবে অনুশ্রীর লিভার ও কিডনি আক্রান্ত হয়ে পড়েছিল। পরবর্তীতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। শনিবার বিকাল ৩টা ২২ মিনিটে বাবা সুবল সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের লাইফ সাপোর্টের বিষয়টি জানালেও কিছুক্ষণ পরই তার মৃত্যুর খবর আসে। দুই সন্তানের মধ্যে ছোট মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার। গত ২রা আগস্ট পরিবারের সঙ্গে অনুশ্রীর সপ্তম জন্মদিন পালন করা হয়েছিল, যেখানে সুবল তাকে নিজের বেঁচে থাকার প্রেরণা হিসেবে বর্ণনা করেছিলেন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৫৩ জনে পৌঁছেছে।
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১৫ আসামিকে তিন…
This website uses cookies.