দেশে বন্ধ্যাত্ব চিকিৎসার সুযোগ আরও সম্প্রসারণের লক্ষ্যে পৃথক ও আধুনিক চিকিৎসাকেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজে পিসিওএস (পলিসিস্টিক ওভারি সিনড্রোম) সচেতনতা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্ধ্যাত্ব চিকিৎসার ক্ষেত্রে কেবল আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করাই যথেষ্ট নয়, বরং এর পাশাপাশি দক্ষ চিকিৎসক তৈরি করাও জরুরি। এই লক্ষ্য অর্জনে চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সন্তান না হওয়ার কারণে কোনো দম্পতি যেন সামাজিকভাবে হেনস্তার শিকার না হন, সে বিষয়ে জনসচেতনতা তৈরির আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, দেশের জনসংখ্যার তুলনায় হাসপাতালে শয্যা সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। তাই বিদ্যমান শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্যসেবার পরিধি আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দেশের চিকিৎসকদের ওপর আস্থা রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে পিসিওএস সচেতনতা বিষয়ক সেমিনারে তিনি এ কথা জানান।
ভোলার চরফ্যাশনে ইমামতির পাশাপাশি গত তিন দশক ধরে সড়কের পাশে হাজার হাজার গাছ লাগিয়ে চলেছেন…
বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের অনাপত্তি সনদ বাতিলের চিঠির পর ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে।…
সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে…
আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পর আটটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। নিরাপত্তা সূত্রের…
বাংলাদেশ পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।…
রাজধানীর গুলশান ও বনানী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
This website uses cookies.