সিরাজগঞ্জ সদর উপজেলার উত্তর সারুটিয়া গ্রামের বাসিন্দা মাহিম শেখের স্ত্রী শিউলী (২০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর তার মৃত্যু হয়। এই ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন।
নিহতের স্বজনদের অভিযোগ, সিজারিয়ান অপারেশনের পর শিউলীর শারীরিক অবস্থা খারাপ হলে তাকে ওইদিন সন্ধ্যায় আবারও অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়। স্বজনদের দাবি, দ্বিতীয়বার অপারেশনের জন্য তাদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। দ্বিতীয় অস্ত্রোপচারের পর তাকে অপারেশন থিয়েটারে রাখা হয় এবং গভীর রাতে বেডে দেওয়া হলেও তার জ্ঞান ফেরেনি।
পরবর্তীতে রোগীর অবস্থার অবনতি হলে তাকে বগুড়ায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। স্বজনরা শিউলীকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিউলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতালে ভাঙচুর শুরু করেন। এ সময় হাসপাতাল এলাকায় শোকের পরিবেশ তৈরি হয় এবং এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের প্রধান ফটকে তালা দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান। এ ঘটনায় নিহতের ভাই পান্না শেখ বাদী হয়ে হাসপাতালের পরিচালক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে চিকিৎসা অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে অবস্থানকালে…
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও শিশুসাহিত্যিক আখতার হুসেন ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’…
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…
কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…
This website uses cookies.