Header Premium (728×90)

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, টিকা ক্যাম্পেইন ২৫ সেপ্টেম্বর

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯ জনে। এই সময়ের মধ্যে হামের উপসর্গে ৯০৯ জন এবং হামে আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে কেবল ঢাকা বিভাগেই তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী, সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মোট চারজনের প্রাণহানি হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জনের হাম শনাক্ত হয়েছে এবং আরও ১ হাজার ১৯৬ জনের শরীরে এই রোগের উপসর্গ দেখা গেছে।

গত ১৫ই মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মোট ১৯ হাজার ৯৩৩ জনের হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।

এদিকে, হামের সংক্রমণ মোকাবিলায় আগামী ২৫শে সেপ্টেম্বর থেকে দ্বিতীয় দফার বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ক্যাম্পেইনের জন্য প্রয়োজনীয় অধিকাংশ টিকা ইউনিসেফের মাধ্যমে দেশে এসে পৌঁছেছে এবং অবশিষ্ট টিকা ১৭ই সেপ্টেম্বরের মধ্যে আসবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, টিকাদান ক্যাম্পেইন শেষ হওয়ার পরও সংক্রমণ অব্যাহত থাকায় সরকার মপ-আপ কার্যক্রমের আওতায় নতুন করে ১৪ লাখ শিশুকে টিকা দিয়েছে। তিনি দাবি করেন, বর্তমান সরকার মাত্র ২১ দিনের মধ্যে ১ কোটি ৮৫ লাখ শিশুর জন্য টিকা সংগ্রহ করেছে। এছাড়া ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকার হাসপাতালের ওপর চাপ কমাতে প্রান্তিক পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা জোরদার করা হয়েছে এবং প্রতিটি হাসপাতালে আইসোলেশন বেডসহ মোবাইল হাসপাতালের ব্যবস্থা রাখা হয়েছে।

নতুন করে ১ হাজার ১৯৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ১৬৫ শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…

25 minutes ago

নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…

42 minutes ago

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…

49 minutes ago

বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…

52 minutes ago

সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…

55 minutes ago

আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…

1 hour ago

This website uses cookies.