Header Premium (728×90)

দেশে ডেঙ্গুর প্রকোপ: একদিনে সর্বোচ্চ ৯৯৪ রোগী, মৃত্যু ৩ জনের

দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাবনতি ঘটছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৪ জন, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। একই সময়ে এই রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তির তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮৫ জনের মৃত্যু হয়েছে। মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, আগস্ট মাসে এখন পর্যন্ত ৩১ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে রোগী প্রাণ হারিয়েছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের নিয়ে চলতি বছরে মোট হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯২৩ জনে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬২ জন, যা নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৫৮ জনে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৮১ জন ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ২১৫ জন, বরিশাল বিভাগে ১১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৭ জন, রাজশাহী বিভাগে ৭৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

জাজিরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম ও পোকা পাওয়ার অভিযোগ

শরীয়তপুরের জাজিরায় জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে ওজনে কম দেওয়া ও চালের মধ্যে পোকা…

5 minutes ago

বাজারে বিক্রি হওয়া সব সয়াবিন তেল বিশুদ্ধ: শিল্পমন্ত্রী

সয়াবিন তেলে বিষাক্ত ধাতুর উপস্থিতি নিয়ে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দাবি করেছেন,…

14 minutes ago

রিয়াদে মিসাইল আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

সৌদি আরবের রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ১০ই অক্টোবর কিং খালেদ…

33 minutes ago

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।…

53 minutes ago

ধানমন্ডিতে মারধরের ঘটনায় খালিদ হাসানের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ধানমন্ডি এলাকায় ফুটপাতে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের…

56 minutes ago

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাতে বিমান…

1 hour ago

This website uses cookies.