কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় আমূল পরিবর্তন এসেছে। স্থানীয় সেবাপ্রার্থীদের মতে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদার দায়িত্ব গ্রহণের পর থেকেই হাসপাতালের সেবার মান ও পরিবেশের ব্যাপক উন্নতি হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। পাশাপাশি, উখিয়ার শরণার্থী শিবিরের বাসিন্দারাও এখন আগের চেয়ে সহজে চিকিৎসা সেবা পাচ্ছেন।
এই সেবার মানোন্নয়নের একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো মরণঘাতী ম্যালেরিয়ায় আক্রান্ত রোহিঙ্গা যুবক মোক্তার আহমদের জীবন রক্ষা। মিয়ানমারের জান্তা বাহিনীর হাতে ছয় মাস বন্দি থাকার পর গত ২৪ জুন শরণার্থী শিবিরে ফিরে আসা ২৩ বছর বয়সী মোক্তার আহমদ ক্যাম্প-২০ এক্সটেনশনে আত্মীয়ের সঙ্গে দেখা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড জ্বর ও দুর্বলতায় আক্রান্ত মোক্তারকে দ্রুত আশ্রয়শিবিরে স্থাপিত ফ্রেন্ডশিপ স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে পরীক্ষায় তার মরণঘাতী ম্যালেরিয়া শনাক্ত হয়।
ফ্রেন্ডশিপ স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা তাৎক্ষণিকভাবে ব্র্যাক ম্যালেরিয়া টিমকে বিষয়টি অবহিত করেন। র্যাপিড ডায়াগনস্টিক টেস্টের (আরডিটি) মাধ্যমে মোক্তারের শরীরে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ম্যালেরিয়ার উপস্থিতি নিশ্চিত হওয়ার পর, জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির (এনএমইপি) নির্দেশিকা অনুযায়ী তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়। সেখানে মেডিকেল টিমের তত্ত্বাবধানে ইনজেকশনযোগ্য আর্টেসুনেট, শিরায় তরল ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তার চিকিৎসা শুরু হয়।
ফ্রেন্ডশিপ হাসপাতাল, ব্র্যাক ম্যালেরিয়া টিম ও উখিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সমন্বিত ও দ্রুত চিকিৎসায় মোক্তারের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি ঘটে। ১ জুলাই তাকে হাসপাতাল থেকে স্থিতিশীল অবস্থায় ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ এবং পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করছেন। স্থানীয় বাসিন্দা আয়েশা বেগম জানান, হাসপাতালের আগের তুলনায় বর্তমানে পরিবেশ অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সেবার মান উন্নত হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সময়োপযোগী রোগ নির্ণয়, দ্রুত রেফারেল এবং মানবিক স্বাস্থ্যকর্মীদের কার্যকর সমন্বয়ই এই রোহিঙ্গা যুবকের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছে।
সূত্র মতে, আলোচিত উখিয়ার শরণার্থী শিবিরের ৪ নম্বর ক্যাম্পের সি-৪ ব্লকের ২৩ বছরের রোহিঙ্গা যুবক মোক্তার আহমদ মিয়ানমারের জান্তা বাহিনীর হাতে ৬ মাস বন্দি থাকার পর গত ২৪ জুন আশ্রয়শিবিরে ফিরে আসেন। দীর্ঘ প্রায় ৬ মাস বন্দি থাকার পর আশ্রয়শিবিরে ফিরে দুই দিনের মাথায় ক্যাম্প-২০ এক্সটেনশনে এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সময়সূচি এখনো চূড়ান্ত না হলেও ভোটের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদের কাছে…
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের সভায় শিল্পায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ…
ভারতে প্রশ্নপত্র ফাঁস কেন্দ্রিক ‘ককরোচ’ আন্দোলনে তার ও তার প্রয়াত মায়ের বিরুদ্ধে কটূক্তিকারী শিক্ষার্থীদের ‘পথভ্রষ্ট’…
হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের হামলায় আলিফের চোখ হারানোর ঘটনার প্রতিবাদে নিজের চোখে ব্যান্ডেজ বেঁধে বক্তব্য দিয়েছেন…
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে করদাতাদের জন্য ৫…
তিস্তা মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডরসহ বিভিন্ন যৌথ উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ও চীনের কৌশলগত…
This website uses cookies.