Header Premium (728×90)

টেনিস খেলোয়াড়দের সাধারণ ইনজুরি ও সুরক্ষায় করণীয়

টেনিস একটি অত্যন্ত জনপ্রিয় ও প্রাণবন্ত খেলা। তবে দ্রুত দৌড়ানো, হঠাৎ দিক পরিবর্তন এবং বারবার হাত ঘোরানোর মতো শারীরিক চাপের কারণে খেলোয়াড়দের বেশ কিছু জটিল ইনজুরির ঝুঁকি থাকে। সময়মতো সচেতনতা ও চিকিৎসা গ্রহণ না করলে এসব সমস্যা দীর্ঘমেয়াদে বড় ধরনের শারীরিক জটিলতার কারণ হতে পারে।

টেনিস খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে সাধারণ সমস্যা হলো 'টেনিস এলবো'। এটি মূলত বারবার র‌্যাকেট ধরার চাপ ও বাহুর অতিরিক্ত ব্যবহারের ফলে কনুইয়ের বাইরের অংশে তীব্র ব্যথা ও দুর্বলতা সৃষ্টি করে। এছাড়া সার্ভ বা স্ম্যাশ করার সময় কাঁধে অতিরিক্ত চাপ পড়লে 'রোটেটর কাফ' ইনজুরি ও প্রদাহ হতে পারে, যার ফলে হাত ওপরে তোলা কঠিন হয়ে পড়ে। কোর্টে দ্রুত দিক পরিবর্তনের সময় হাঁটু ও গোড়ালির লিগামেন্টে টান পড়া, মেনিস্কাস ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা গোড়ালি মচকে যাওয়ার মতো দুর্ঘটনাও নিয়মিত ঘটে। এছাড়া দীর্ঘ অনুশীলন, ভুল ভঙ্গি এবং দুর্বল কোর মাসলের কারণে নিম্ন পিঠ বা কোমরে তীব্র ব্যথা হতে পারে।

এসব ইনজুরি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে কিছু জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। খেলার শুরুতে অন্তত ১০ থেকে ১৫ মিনিট হালকা দৌড় ও স্ট্রেচিংয়ের মাধ্যমে শরীর প্রস্তুত করা এবং খেলা শেষে কুল-ডাউন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া ভুলভাবে র‌্যাকেট ধরা বা শরীরের ভুল মুভমেন্ট এড়াতে প্রশিক্ষকের পরামর্শ অনুযায়ী সঠিক টেকনিক মেনে খেলা উচিত। সঠিক সরঞ্জাম নির্বাচনও এখানে বড় ভূমিকা রাখে; যেমন, ভালো গ্রিপের জুতা হাঁটু ও গোড়ালিকে নিরাপদ রাখে এবং শরীরের গঠন অনুযায়ী সঠিক র‌্যাকেট ও গ্রিপ ব্যবহার করা আবশ্যক।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অতিরিক্ত অনুশীলন এড়ানো এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা। ব্যথা অনুভব করার পরও তা অবহেলা করলে বড় মাসুল গুনতে হতে পারে। ইনজুরি প্রতিরোধ ও দ্রুত পুনর্বাসনের ক্ষেত্রে অভিজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের ভূমিকা অনস্বীকার্য। ফিজিওথেরাপি শুধুমাত্র ব্যথা কমায় না, বরং মাংসপেশির কার্যক্ষমতা ও শক্তি বৃদ্ধি করে খেলোয়াড়কে দ্রুত স্বাভাবিক খেলায় ফিরতে সাহায্য করে। এ বিষয়ে বিস্তারিত জানতে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের হটলাইন ০১৭৮৭১০৬৭০২ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।…

19 minutes ago

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য ৬৬ হাজার ৯১৫ জন তথ্য সংগ্রহকারী ও…

22 minutes ago

জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃহস্পতিবার জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে অবস্থানকালে…

33 minutes ago

না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও শিশুসাহিত্যিক আখতার হুসেন ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

37 minutes ago

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’…

45 minutes ago

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…

1 hour ago

This website uses cookies.