দেশের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি নতুন ডায়ালাইসিস বেড যুক্ত করা হচ্ছে এবং প্রতিটি জেলা সদর হাসপাতালে ১০টি করে বেড স্থাপন করা হবে। এছাড়া জনসাধারণের সুবিধার কথা বিবেচনা করে প্রতিটি উপজেলা হাসপাতালে ১০টি করে ডায়ালাইসিস বেডের ব্যবস্থা করা হচ্ছে।
সোমবার (১৩ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘সাসটেইনিং প্লে, লার্নিং অ্যান্ড স্কিলস ইন হিউম্যানিটারিয়ান কনটেক্সটস (স্প্ল্যাশ)’ শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী এসব তথ্য জানান।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী দেশে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মের হার বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, একটি দালাল চক্র অন্তঃসত্ত্বা মায়েদের এমন চিকিৎসকদের কাছে নিয়ে যায়, যারা সরাসরি সিজারিয়ান অপারেশনের দিকে ঝুঁকে থাকেন। এছাড়া অস্ত্রোপচারের পর শিশুদের শালদুধ না খাওয়ানোর ফলে তাদের পুষ্টি ও ভিটামিনের ঘাটতি দেখা দিচ্ছে। ইউনিসেফ ও বিভিন্ন দাতাদেশের প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মন্ত্রী জানান, এই দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ করে স্বাভাবিক প্রসব প্রক্রিয়াকে উৎসাহিত করতে সরকার কাজ করছে।
নিরাপদ প্রসব নিশ্চিত করতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রসূতি সেবায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মিডওয়াইফ ও পরিচর্যাকারীদের নিয়োগ দেওয়া হবে। তারা আধুনিক স্ক্রিনিং মেশিন নিয়ে সরাসরি গ্রামীণ মায়েদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবেন।
এছাড়া চলতি বছরের মধ্যেই প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজি ল্যাবরেটরি স্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। মন্ত্রী জানান, ল্যাবের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলতি মাসেই এ সংক্রান্ত দরপত্র আহ্বান করা হবে।
জাতীয় সংসদে সেতুর টোল মওকুফের সম্ভাবনা নাকচ করে দিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মন্ত্রী…
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ২০২৬ সালের বিশ্বকাপ শেষ হওয়ার পর বিশ্বকাপের দলসংখ্যা ৬৪-তে উন্নীত…
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে লালন মোল্যা নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন…
টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দেশের সাত জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েমসহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নয়জন কেন্দ্রীয় নেতা সংগঠন…
বরিশালের গৌরনদীতে সরকারি ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচির…
This website uses cookies.