Header Premium (728×90)

স্বাস্থ্য

দিনাজপুরে ডেঙ্গু ও হাম বিষয়ক জনসচেতনা মূলক লিফলেট বিতরণ

মোঃ রাব্বি হাসান
দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ডেঙ্গু ও হাম বিষয়ক জনসচেতনা মূলক লিফলেট বিতরণের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে জনসচেতনতামূলক কাজের অংশ হিসেবে দিনাজপুর জেলা ড্যাবের উদ্যোগে এই লিফলেট বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) ঈদুল আজহার দিন রাত ৮টায় জেলার নবাবগঞ্জ উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রীর নিজ বাসভবনের সামনে এই লিফলেট বিতরণের উদ্বোধন করা হয়।

এ সময় ড্যাব দিনাজপুর শাখার আহবায়ক ডা. হাফিজুল ইসলাম, সদস্য সচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী, মেডিকেল কলেজের অধ্যাপক ডা. নুরুল ইসলাম, দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুর আলম জামিউল, জেলা ড্যাবের সদস্য ডা. শাফিউল ইসলাম, ডা. শাহ আদিলুজ্জামান তারেক, ডা. গোলাম রাব্বানীসহ জেলা ড্যাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা ড্যাবের সদস্য সচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া জানান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে ৩০ মে জেলা ড্যাবের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন, এতিমখানায় এতিম শিশুদের জন্য এক বেলা উন্নতমানের খাবার পরিবেশন ও বাদ জোহর দিনাজপুর মেডিকেল মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

saju

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

17 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

17 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

17 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

17 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

18 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

18 hours ago

This website uses cookies.