মোঃ ওবাইদুল হক
স্টাফ রিপোর্টার যশোর:
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে এক ভুয়া এন্টার্ন ডাক্তারকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আটককৃতের নাম নীলা মল্লিক (২৫)। তিনি বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলার কার্ত্তিকদিয়া গ্রামের বাসিন্দা। পিতা—জাহিদ মল্লিক।
হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগে অ্যাপ্রন পরিহিত অবস্থায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিলেন নিলা। নিজেকে এন্টার্ন ডাক্তার পরিচয় দিয়ে রোগী সেবায় সম্পৃক্ত হতে চাইলে স্টাফদের সন্দেহ হয়। পরে হাসপাতালের কর্মীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নীলা মল্লিক অসংগত ও বিভ্রান্তিকর তথ্য দেন। তিনি নিজেকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স হিসেবে পরিচয় দেন, কিন্তু প্রাথমিক অনুসন্ধানে তার দাবির সত্যতা মেলেনি। পরবর্তীতে হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে হেফাজতে নেন।
অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে পরাজিত করায় বাংলাদেশ ক্রিকেট দল, কোচ ও সংশ্লিষ্ট…
রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় বাটা সিগন্যালের কাছে একটি পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে ককটেল সদৃশ চারটি…
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দি থাকা আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার ভোরে…
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ার পর তা আর নবায়ন না করার…
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অস্থিরতা চরমে। ওয়াশিংটন স্পষ্ট করেছে যে, বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো…
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সাবেক ইউপি সদস্য মো. ইসমাইল হোসেনের বাড়িঘর…
This website uses cookies.