স্টাফ রিপোর্টার
রংপুর:
আজ (১১ মে) সোমবার দুপুরে লালমনিরহাট স্টেডিয়ামে প্রাণ-আরএফএল গ্রুপ আয়োজিত চাকরি মেলা-২০২৬ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে। বেসরকারি শিল্পখাতের পাশাপাশি সরকারি ক্ষেত্রেও নতুন নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।
চাকরি মেলায় তাৎক্ষণিক সাক্ষাৎকারের মাধ্যমে জেলার এক হাজার তরুণ-তরুণীকে প্রাণ-আরএফএল গ্রুপের বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। এরই মধ্যে প্রায় ২ হাজার ৭০০ চাকরিপ্রার্থী আবেদন করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব বলেন, বাংলাদেশে বেকারত্ব এখন একটি বড় অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। বিষয়টি ভয়াবহ রূপ ধারণ করেছে। এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ধীরে ধীরে আগামী পাঁচ বছরের মধ্যে তা বাস্তবায়নের চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য বিভিন্ন পরিকল্পনা এরই মধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের ঋণ মওকুফ এবং খাল খনন কর্মসূচির মাধ্যমে গরিব ও অসহায় মানুষকে কর্মসংস্থানের আওতায় আনা হচ্ছে।
এসময় তিস্তা মহাপরিকল্পনা নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। রংপুর অঞ্চলের প্রায় দুই কোটি মানুষ এ আন্দোলনের সঙ্গে জড়িত। সরকার এ বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রাখছে। চীন তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তার আগ্রহ দেখিয়েছে। প্রধানমন্ত্রী শিগগিরই চীন সফর করবেন। জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে সরকার দ্রুত কাজ শুরু করবে বলে আমি আশাবাদী।
ত্রাণমন্ত্রী বলেন, জনগণ যেহেতু বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে, সেই ম্যান্ডেট অনুযায়ী আমরা কাজ করছি। আমরা চাই স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, তা বাস্তবে রূপ পাক।
ক্ষমতা হারানো আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে নতুন কমিটি গঠন এবং অনলাইন প্রচারের মাধ্যমে রাজনীতিতে পুনরায়…
রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় মেট্রো রেল স্টেশনে একটি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। খবর…
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছেন, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী।…
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত…
সিলেট-জাফলং রেলসড়ক প্রকল্পের প্রাথমিক প্রস্তুতি ও সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শন…
সুপারস্টার যশের বিপরীতে 'টক্সিক' সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করে সমালোচনার মুখে পড়েছেন কিয়ারা আদভানি। তবে…
This website uses cookies.