জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান। এই প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। ঝড়ের প্রভাবে এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও চারজন নিখোঁজ রয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে’র বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, টাইফুনের দাপটে জাপানের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
ঝড়ো বাতাসের কারণে জাপানের বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং রেল যোগাযোগও বন্ধ রাখা হয়েছে। এছাড়া প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।
পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর আগে জাপানের আবহাওয়া সংস্থা এই টাইফুনের কারণে 'জীবনের জন্য তাৎক্ষণিক হুমকি' তৈরি হওয়ার সতর্কতা জারি করেছিল। টাইফুন দুজুয়ানের বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার বা প্রায় ৮১ মাইল এবং ঝোড়ো বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৯৪ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে।
ইউনিসেফের তথ্যমতে, পাকিস্তানে গত এক বছরে আনুমানিক ১৫ লাখ শিশু অনলাইনে যৌন নিপীড়নের শিকার হয়েছে।…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গাজা নিয়ে বিশ্ববাসীর নিষ্ক্রিয়তাকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল…
গাইবান্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
ময়মনসিংহে বিএনপির প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগের যেকোনো ধরনের চক্রান্ত ও নৈরাজ্য স্থানীয়ভাবে প্রতিহত করার এবং…
বাংলাদেশে স্ত্রীর রহস্যজনক মৃত্যুর তদন্ত প্রভাবিত করতে ৮০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ায় আওলাদ…
কুমিল্লার দেবিদ্বারে ধারালো অস্ত্রের আঘাতে নিজের মা ও আট মাস বয়সী ভাতিজিকে হত্যার অভিযোগ উঠেছে…
This website uses cookies.