ফখরুল আলম সাজু
রাজধানী ঢাকার আকাশে রাত থেকেই ঘন কালো মেঘে ঢেকে ছিল। ভোরের আলো পুরোপুরি ফুটতে না ফুটতেই আকাশ ভেঙ্গে নেমে আসে মুষলধারে বৃষ্টি।
এতে করে নগরজীবন কিছুটা স্থবির হয়ে পড়ে, এমন বৃষ্টি স্বস্তি দিলেও সকাল বাইরে বের হওয়া কর্মজীবি মানুষকে ভোগান্তিতেও ফেলেছে, অনেকে ভিজেই গন্তব্যে পৌঁছেছেন, ফলে সড়কে যানচলাচল ধীর হয়ে পড়ে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তৈরি হয় জলজট।
২৯ এপ্রিল বুধবার ভোর থেকে শুরু হওয়া এমন বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন কাজে বের হওয়া মানুষজন।
অফিসগামী, স্কুলগামী শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ সবাই দুর্ভোগে পড়েন, যারা ছাতা ছাড়া বেরিয়েছিলেন তারা আশ্রয় নিতে বাধ্য হন কাছাকাছি দোকান বা ভবনে, এমনকি যাদের কাছে ছাতা ছিল, তারাও পুরোপুরি রক্ষা পাননি, শরীরের নিচের অংশ, বিশেষ করে প্যান্ট ও জুতা ভিজে যাওয়ায় ভোগান্তি বেড়ে যায়।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সকাল ৯টার মধ্যে ঢাকা সহ দেশের অন্তত ১৮টি অঞ্চলের ওপর দিয়ে দমকা হাওয়া ও ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, সংস্থাটির অভ্যন্তরীণ নদীবন্দর গুলোর জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে এই আবহাওয়াজনিত পরিস্থিতি বিরাজ করতে পারে, এতে করে এসব অঞ্চলের নদীবন্দর গুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে, যাতে নৌযান গুলো সতর্ক ভাবে চলাচল করতে পারে।
সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত পরিস্থিতির খুব ১টা উন্নতি না হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া অফিস, দুপুর ১টা পর্যন্ত জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, একই ধরনের ঝড়ো হাওয়া ও বজ্র সহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে, বিশেষ করে দেশের উত্তর, মধ্য ও উপকূলীয় অঞ্চলে এই ঝুঁকি বেশি বলে উল্লেখ করা হয়েছে।
মাদারীপুরের শিবচর উপজেলায় চলতি মৌসুমে পাটের বাম্পার ফলন হয়েছে। বাজারে পাটের ভালো দাম পাওয়ায় চাষিদের…
যশোরের ধুমধুমপুর এলাকা থেকে চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার…
দেশের বিভিন্ন স্থানে আগামী পাঁচ দিন টানা ভারি বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া…
কিশোরগঞ্জের ভৈরবে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার বেলা…
সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতার অভিযোগে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে ওয়ান্টেড বা মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত…
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিষিদ্ধ সংগঠনের পক্ষে সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র এবং জননিরাপত্তা বিঘ্নিত করার প্ররোচনার অভিযোগে মো.…
This website uses cookies.