পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মো. রাতিন জোমাদ্দার (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৮ জুলাই) বরিশাল মহানগরীর নতুল্লাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাতিন জোমাদ্দার মির্জাগঞ্জ উপজেলার উত্তর আমড়াগাছিয়া এলাকার মো. আব্দুল কাদের জোমাদ্দারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৫ জুলাই) রাত পৌনে ৯টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া ব্রিজ এলাকায় একদল ব্যক্তি সমবেত হন। তাদের উদ্দেশ্য ছিল নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সচল রাখা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা। অভিযোগ রয়েছে, স্বাধীন রাষ্ট্রের সংহতি, সার্বভৌমত্ব এবং জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে তারা ব্যানার তৈরি করে অপরাধমূলক ষড়যন্ত্র ও প্ররোচনা চালান। এছাড়া এলাকায় আতঙ্ক সৃষ্টির মাধ্যমে নিজেদের শক্তির জানান দেওয়ারও পরিকল্পনা ছিল তাদের।
তদন্তে জানা গেছে, গত ২৫ জুলাই রাতে রাতিন জোমাদ্দারের নেতৃত্বে একটি নিষিদ্ধ সংগঠনের ব্যানারে উপজেলায় বিক্ষোভ মিছিল বের করা হয়েছিল। এর আগেও গত ৫ জুন একই ব্যক্তির নেতৃত্বে আরেকটি মিছিলের তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের (সংশোধনী-২০১৩) সংশ্লিষ্ট ধারায় মির্জাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার তদন্ত অব্যাহত থাকার পাশাপাশি এজাহারভুক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…
অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…
ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…
রাজধানীর বারিধারায় ফুটপাতে বিশ্রামরত নির্মাণ শ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় কিশোর চালক আজান…
নতুন ধারার রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করলেও অভ্যন্তরীণ কোন্দল, নেতৃত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক কৌশলের…
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ২৬তম…
This website uses cookies.