Header Premium (728×90)

Categories: বিনোদন

বক্স অফিসে বড় ধাক্কা খেল টম ক্রুজের ‘ডিগার’, ১৯ বছরে সর্বনিম্ন আয়ের শঙ্কা

হলিউড সুপারস্টার টম ক্রুজ অভিনীত নতুন সিনেমা ‘ডিগার’ বক্স অফিসে চরম বিপর্যয়ের মুখে পড়েছে। মুক্তির আগেই নেতিবাচক সমালোচনার শিকার হওয়া এই ডার্ক কমেডি ও ব্যঙ্গাত্মক ঘরানার ছবিটি উত্তর আমেরিকায় প্রথম সপ্তাহান্তে মাত্র প্রায় ৮ মিলিয়ন ডলার আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনটি ঘটলে তা হবে গত ১৯ বছরের মধ্যে টম ক্রুজের ক্যারিয়ারে কোনো সিনেমার প্রথম সপ্তাহান্তের সর্বনিম্ন আয়।

একই সময়ে মুক্তি পাওয়া অন্য সিনেমাগুলোর তুলনায় ‘ডিগার’-এর পারফরম্যান্স খুবই হতাশাজনক। বিশেষ করে অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ের ‘ভেরিটি’র কাছে বড় ব্যবধানে হেরে গেছে ছবিটি। প্রথম সপ্তাহান্তে ‘ভেরিটি’ প্রায় ৩৩ মিলিয়ন ডলার আয় করেছে, যা ‘ডিগার’-এর আয়ের চেয়ে চার গুণেরও বেশি। এছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির প্রথম দিনে ‘ডিগার’ যেখানে মাত্র ৩.৪ মিলিয়ন ডলার আয় করেছে, সেখানে ‘ভেরিটি’র আয় ছিল ১৫ মিলিয়ন ডলারের বেশি। এমনকি বড় কোনো তারকা বা বড় বাজেট না থাকা পুরোনো সিনেমা ‘রেসিডেন্ট ইভিল’-এর চেয়েও পিছিয়ে পড়েছে টম ক্রুজের এই নতুন ছবি।

আন্তর্জাতিক বাজারেও ‘ডিগার’ ভালো সাড়া ফেলতে পারেনি। ভারতের বাজারে প্রথম দিনে ছবিটির নেট আয় হয়েছে মাত্র ৬৫ লাখ রুপি। অথচ টম ক্রুজের আগের সিনেমাটি ভারতে মুক্তির প্রথম দিনেই প্রায় ১৯ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছিল। ভারতের মতো বড় বাজারে ছবিটির এমন অনীহা এর সামগ্রিক বক্স অফিস সাফল্যকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

বাণিজ্যিক হিসাব অনুযায়ী, উত্তর আমেরিকায় প্রথম সপ্তাহান্তে ১০ মিলিয়ন ডলারের ঘরও স্পর্শ করতে পারছে না ‘ডিগার’। এর আগে ২০০৭ সালে মুক্তি পাওয়া যুদ্ধভিত্তিক ড্রামা ‘লায়ন্স ফর ল্যাম্বস’ প্রথম সপ্তাহান্তে ৬.৭ মিলিয়ন ডলার আয় করেছিল, যা ছিল টম ক্রুজের ক্যারিয়ারের সর্বশেষ সবচেয়ে দুর্বল ওপেনিং। তবে ৩৫ মিলিয়ন ডলার বাজেটের সেই সিনেমাটি শেষ পর্যন্ত নিজের খরচ তুলে নিতে পেরেছিল। অন্যদিকে, ‘ডিগার’ সিনেমার নির্মাণ ব্যয়ই প্রায় ১২৫ মিলিয়ন ডলার। পরিবেশক প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের হিসাব মতে, নির্মাণ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ তুলতে সিনেমাটিকে বিশ্বজুড়ে অন্তত ৩০০ মিলিয়ন ডলার আয় করতে হবে, যা বর্তমান পরিস্থিতিতে অসম্ভব বলেই মনে করছেন বক্স অফিস বিশ্লেষকেরা। এর আগে টম ক্রুজের ‘মিশন: ইমপসিবল – দ্য ফাইনাল রেকনিং’ উত্তর আমেরিকায় মুক্তির প্রথম সপ্তাহান্তেই ৭৯ মিলিয়ন ডলার আয় করেছিল।

অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো ইনিয়ারিতু পরিচালিত ‘ডিগার’ সিনেমার গল্প গড়ে উঠেছে এক তেল ব্যবসায়ীকে কেন্দ্র করে, যার কর্মকাণ্ড একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের জন্ম দেয়। পরবর্তীতে সে পুরো বিশ্বকে বোঝানোর চেষ্টা করে যে, এই বিপর্যয় থেকে একমাত্র সে-ই সবাইকে রক্ষা করতে পারবে। সিনেমাটিতে টম ক্রুজ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জেসি প্লেমন্স, সান্দ্রা হুলার ও রিজ আহমেদ। বক্স অফিসে সিনেমাটি মুখ থুবড়ে পড়লেও টম ক্রুজের অভিনয় প্রশংসিত হয়েছে। তবে সমালোচকদের নেতিবাচক মন্তব্য বা একে ‘মিসফায়ার’ হিসেবে আখ্যা দেওয়া এবং দর্শকদের অনাগ্রহের কারণে সিনেমাটির বাণিজ্যিক সাফল্য এখন বড় সংকটে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

দেওয়ানগঞ্জে ৫০ হাজার টাকায় ৪ মাসের শিশু বিক্রির অভিযোগ, দাদির আহাজারি

জামালপুরের দেওয়ানগঞ্জে ঋণগ্রস্ত ও মাদকাসক্ত বাবা-মা কর্তৃক তাদের চার মাসের শিশু সন্তানকে ৫০ হাজার টাকায়…

1 minute ago

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই নিয়ে জালিয়াতির অভিযোগ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বিধবার টিপসই নিয়ে জালিয়াতি করে বিয়ের কাবিননামা…

5 minutes ago

মাধবপুরে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিশেষ আইনশৃঙ্খলা সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে হবিগঞ্জের মাধবপুরে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা…

11 minutes ago

ট্রাম্প প্রশাসনের চাপে ভুয়া তথ্যবিরোধী সম্মেলন থেকে সরে গেল ইইউ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের চাপের মুখে ইউরোপের ভুয়া তথ্য ও অপতথ্য মোকাবিলাবিষয়ক একটি গুরুত্বপূর্ণ…

13 minutes ago

আদালতে হাতকড়া ও সিঁড়ি ব্যবহার নিয়ে পলকের ক্ষোভ

জুলাই আন্দোলনে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আদালতে শুনানির সময় হাতকড়া পেছনে পরানো এবং লিফট…

40 minutes ago

বিশ্বনাথে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

সিলেটের বিশ্বনাথে বিএনপি'র দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪…

45 minutes ago

This website uses cookies.