Header Premium (728×90)

Categories: বিনোদন

এক সিনেমার পরই অভিনয় ছাড়েন শাহরুখের নায়িকা, স্বামী ৪৮ হাজার কোটি রুপির মালিক

বলিউডে অভিষেক হয়েছিল স্বপ্নের মতো, কিং খান শাহরুখের বিপরীতে নায়িকা হিসেবে। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত আশুতোষ গোয়ারিকরের ‘স্বদেশ’ ছবিতে ‘গীতা’ চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন গায়ত্রী জোশি। কিন্তু সেই শুরুই ছিল তাঁর অভিনয় জীবনের শেষ। ‘স্বদেশ’-এর পর আর কোনো সিনেমায় অভিনয় করেননি তিনি, বরং চলচ্চিত্র জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন দ্রুতই।

অভিনয় ছাড়ার পর গায়ত্রী জোশি বিয়ে করেন রিয়েল এস্টেট ব্যবসায়ী বিকাশ ওবেরয়কে। এখন তাঁর স্বামী ভারতের অন্যতম ধনী ব্যক্তি। ২০২৬ সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট অনুযায়ী, বিকাশ ওবেরয় ভারতের ৫৯তম ধনী ব্যক্তি, যার সম্পদের পরিমাণ ৪৮ হাজার ১০০ কোটি রুপি। এই বিপুল সম্পদ তাঁর একসময়ের সহশিল্পী শাহরুখ খানের ১০ হাজার কোটি রুপির সম্পদের চেয়ে অনেক বেশি। শাহরুখ খান অবশ্য এ বছরও ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে রয়েছেন, তাঁর ব্যবসায়িক উদ্যোগের মধ্যে রয়েছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং নাইট রাইডার্স স্পোর্টস।

গায়ত্রীর বিনোদন জগতে পথচলা অবশ্য ‘স্বদেশ’ দিয়ে শুরু হয়নি। নব্বইয়ের দশকের শেষ দিকে তিনি চ্যানেল ভি-তে ভিডিও জকি হিসেবে কাজ শুরু করেন। এরপর মডেলিংয়ে মনোযোগ দেন এবং ১৯৯৯ সালের ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় অংশ নেন। পরের বছর তিনি ‘মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল’ খেতাব জেতেন এবং ভারতের হয়ে ‘মিস ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় অংশ নেন। মডেলিংয়ের সময় বেশ কিছু বড় প্রতিষ্ঠানের বিজ্ঞাপনেও দেখা যায় গায়ত্রীকে। শাহরুখ খানের সঙ্গেও একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন তিনি, যা পরবর্তী সময়ে তাঁর চলচ্চিত্রজীবনের পথ খুলে দিতে ভূমিকা রাখে।

‘স্বদেশ’ ছবিতে শাহরুখ খান নাসার বিজ্ঞানী মোহন ভার্গবের চরিত্রে অভিনয় করেন, যিনি নিজের শিকড়ের টানে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরে আসেন। সেখানে গায়ত্রী একজন শিক্ষিকা গীতার চরিত্রে অভিনয় করেন, যিনি গ্রামের মানুষের জীবন ও উন্নয়নের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন। অভিষেক সিনেমাতেই শাহরুখ খানের বিপরীতে গায়ত্রীর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। যদিও মুক্তির সময় ‘স্বদেশ’ প্রত্যাশিত বাণিজ্যিক সাফল্য পায়নি, সময়ের সঙ্গে সঙ্গে ছবিটি দর্শক ও সমালোচকদের কাছে বিশেষ মর্যাদা অর্জন করে। ছবির গীতা চরিত্রটিও গায়ত্রীর ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় কাজ হয়ে আছে।

২০০৫ সালে বিকাশ ওবেরয়কে বিয়ে করার পর গায়ত্রী পরিবারকেই অগ্রাধিকার দেন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, বিয়ের পর অভিনয় থেকে সরে গিয়ে তিনি সংসার ও সন্তানদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তাঁদের দুই সন্তান রয়েছে। অভিনয়ে সফল অভিষেকের পর যখন একজন নবাগত অভিনেত্রীর একের পর এক সিনেমায় সুযোগ পাওয়ার কথা, ঠিক সেই সময়েই গায়ত্রী ক্যামেরার সামনে থেকে সরে দাঁড়ান, যা তাঁর চলচ্চিত্রজীবনের সবচেয়ে বড় কৌতূহল হিসেবে রয়ে গেছে। এরপর তাঁকে আর বড় পর্দায় দেখা যায়নি।

তবে অভিনয় ছেড়ে দিলেও গায়ত্রী পুরোপুরি জনজীবন থেকে হারিয়ে যাননি। স্বামী বিকাশ ওবেরয়ের সঙ্গে তাঁকে মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে। ২০২৩ সালে ইতালির সার্ডিনিয়ায় একটি গাড়ি দুর্ঘটনার পরও তাঁদের নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। সেই দুর্ঘটনায় গায়ত্রী ও বিকাশ দুজনই বেঁচে যান, তবে অন্য একটি গাড়িতে থাকা এক সুইস দম্পতির মৃত্যু হয়।

ব্যবসায়ী বিকাশ ওবেরয় ভারতের রিয়েল এস্টেট ব্যবসার একটি পরিচিত নাম। তিনি ওবেরয় রিয়েলটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। মুম্বাইকে কেন্দ্র করে তাঁর প্রতিষ্ঠান বিলাসবহুল আবাসন, বাণিজ্যিক স্থাপনা ও হোটেল ব্যবসায় কাজ করে। ২০২৫ সালের হুরুন তালিকায় বিকাশ ওবেরয়ের সম্পদের পরিমাণ ছিল ৪২ হাজার ৯৬০ কোটি রুপি, তখন তিনি ভারতের ধনী ব্যক্তিদের তালিকায় ৫৮তম স্থানে ছিলেন। এক বছর পর ২০২৬ সালের তালিকায় তাঁর সম্পদ ৫ হাজার ১৪০ কোটি রুপি বেড়ে ৪৮ হাজার ১০০ কোটি রুপি হলেও, সামগ্রিক তালিকায় তাঁর অবস্থান এক ধাপ নেমে ৫৯তম হয়েছে। গত বৃহস্পতিবার এই তালিকা প্রকাশিত হয়।

বিকাশ ও গায়ত্রীর বিলাসবহুল জীবনযাপন নিয়েও আলোচনা কম নয়। মুম্বাইয়ের জুহু এলাকায় তাঁদের একটি নয়তলা বাড়ি রয়েছে, যার আয়তন প্রায় ৭৫ হাজার বর্গফুট। ইতালীয় স্থপতি ও ডিজাইনার পিয়েরো লিসোনি এই বাড়িটির নকশা করেছেন। এক সাক্ষাৎকারে গায়ত্রী তাঁদের এই বাড়ি সম্পর্কে জানিয়েছিলেন যে, নিচের দুটি বেজমেন্টে গাড়ি রাখার ব্যবস্থা ও ফিটনেসের জায়গা রয়েছে। আলাদা একটি তলায় রয়েছে জিম, স্পা এবং ১২ আসনের ব্যক্তিগত সিনেমা হল। বাড়ির ওপরের অংশে পরিবারের ব্যক্তিগত থাকার জায়গা এবং ছাদে রয়েছে ইনফিনিটি পুল, যেখান থেকে আরব সাগরের দৃশ্য দেখা যায়। বাড়িটিতে ভারতীয় শিল্পীদের বিভিন্ন শিল্পকর্মও শোভা পায়। বিকাশ একসময় তাঁদের বাড়িকে ‘বুটিক হোটেল’-এর মতো করে পরিচালনার কথা বলেছিলেন বলে জানান গায়ত্রী, যদিও তিনি বাড়িকে হোটেলের সঙ্গে তুলনা করতে পছন্দ করেন না, এটিকে তাঁরা পরিবার ও ব্যক্তিগত জীবনের জায়গা হিসেবেই দেখেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

কুবি সিন্ডিকেটে নতুন তিন সদস্য মনোনীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটে নতুন তিনজন সদস্য মনোনীত করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ১১১তম…

6 minutes ago

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা: কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা…

12 minutes ago

ইরাকে বন্ধ হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন জোটের সদর দপ্তর

ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোটের সদর দপ্তর আগামী ৩০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাবে…

21 minutes ago

জাতিসংঘে খলিলুর রহমানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস…

41 minutes ago

যশোরে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার ও বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরে নিরাপত্তা জোরদার, উচ্চ শব্দ ও ডিজে পার্টি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ…

44 minutes ago

জবিতে ককটেল বিস্ফোরণের পরিকল্পনার অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট এলাকা থেকে ককটেল বিস্ফোরণ ও ব্যানার লাগানোর পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত…

51 minutes ago

This website uses cookies.